ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের নির্মাণাধীন পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার দাবি, বড় সংঘাতের শঙ্কা বিএনপির শরিক দল ও জোটের সঙ্গে সোমবার বসবেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় আর্জেন্টিনার সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা প্রক্সি দিয়ে সরকারি চাকরি: মন্ত্রণালয়ে যোগ দিতে গিয়ে ধরা ৪ জন যুবককে কুপিয়ে হত্যা: ২১ বছর পর ২ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, মিলবে সর্বোচ্চ ২ লাখ টাকা ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: আমান উল্লাহ ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ জুলাইয়ের ১৮ দিনে রেমিট্যান্স এলো ২২ হাজার কোটি টাকা

সাহস থাকলে আমাদের ধর্ষণ করে দেখাক, ঝাঁটা-বঁটি আছে: নুসরাত

আকাশ বিনোদন ডেস্ক : 

অভিনেত্রী নুসরাত জাহান তৃণমূলের সাংসদ। তবে আজ সোমবার মঞ্চে দাঁড়িয়েছিলেন শুধু একজন নারী ও টালিউডের অংশ হিসেবে। বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ সভায় নারীদের প্রতি অনাচার নিয়ে আওয়াজ তুললেন অভিনেত্রী। কড়া ভাষায় জানিয়ে দিলেন, বাংলার মেয়েদের ভয় দেখিয়ে দমন করা সম্ভব নয়। সাম্প্রতিককালে টালিউডের দুই অভিনেত্রী সায়নী ঘোষ এবং দেবলীনা দত্তের সঙ্গে বিজেপির প্রকাশ্য বিতণ্ডা প্রসঙ্গেও কথা বলেন সাংসদ-অভিনেত্রী। নুসরাত বলেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী, সেখানকার মেয়েরা ধর্ষণের হুমকিকে ভয় পায় না।

তিনি বলেন, ‌‘ধর্ষণের হুমকি আমিও পাই। কিন্তু আমি বা এই মঞ্চে উপস্থিত কোনও নারী এ ধরনের হুমকি ভয় পায় না। সাহস থাকলে আমাদের ঘরে ঢুকে ধর্ষণ করে দেখাক। বাংলার বাড়িতে বাড়িতে ঝাঁটা আছে, বঁটি আছে। কেউ আমাদের ভয় দেখালে তাদের ঝেঁটিয়ে বিদায় করা হবে।’

মঞ্চ থেকে নেমে যাওয়ার আগে তিনি বলেন, “আজ সায়নী-দেবলীনার সঙ্গে যা হয়েছে, তা যাতে আর কোনও মেয়ের সঙ্গে না হয়, সেই জন্যই এই মঞ্চে এসেছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

সাহস থাকলে আমাদের ধর্ষণ করে দেখাক, ঝাঁটা-বঁটি আছে: নুসরাত

আপডেট সময় ১০:৪৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১