ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শ্লীলতাহানির ভিডিও ছড়ানোর অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীতে তরুণীর শ্লীলতাহানির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার শিক্ষার্থীর নাম রাফিদ সাদমান (২৫)। তিনি সাউথ ইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী। তাকে গ্রেফতারের পর ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

ক্যান্টনমেন্ট থানা পুলিশ জানায়, আজ সোমবার রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় এক ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে মামলা করেন। এতে সাউথ ইস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী রাফিদ সাদমানকে আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, রাফিদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই তরুণীর পরিচয় হয়। একপর্যায়ে তারা দেখাও করেন। এরপর ৩০ অক্টোবর রাত ৯টার দিকে কৌশলে তরুণীকে বাসায় ডেকে নেন ওই শিক্ষার্থী। সেখানে কোমল পানীয়ের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য পান করান। এতে তরুণী অচেতন হয়ে পড়েন। এরপর তরুণীকে নগ্ন করে ভিডিও ধারণ করেন রাফিদ। পরে তরুণীর জ্ঞান ফিরলে তাকে ওই ভিডিও দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ করেন। এ ছাড়া কাউকে কিছু না জানানোর জন্য ভয়ভীতি দেখিয়ে পরদিন সকালে তাকে ছেড়ে দেন।

এরপর তার ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করানোর ভয় দেখিয়ে প্রায়ই ধর্ষণ করেন রাফিদ। দিনে দিনে তিনি বেপরোয়া হয়ে উঠলে ওই তরুণী তার মাকে বিষয়টি জানান। পরে রাফিদ ওই তরুণীর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। পরিবারের সদস্যরা বিষয়টি নানাভাবে মীমাংসা করতে ব্যর্থ হয়ে মামলা করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শ্লীলতাহানির ভিডিও ছড়ানোর অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেফতার

আপডেট সময় ০৯:১৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১