ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অ্যান্টিবডি টেস্টের অনুমতি দেওয়া হয়েছে

আকাশ জাতীয় ডেস্ক: 

শরীরে করোনা ভাইরাসের অ্যান্টিবডি তৈরি হয়েছে কি না, তা জানতে কিটের মাধ্যমে পরীক্ষার অনুমতি দিয়েছে সরকার।

রোববার (২৪ জানুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বাস্থমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে অ্যান্টিবডি পরীক্ষার জন্য অনেকের দাবি ছিল। আজ থেকে অ্যান্টিবডি পরীক্ষার অনুমতি দেওয়া হয়েছে। আজ আপনাদের যখন বললাম তখন থেকেই এটা চালু হয়ে গেল।

অ্যান্টবডি পরীক্ষার জন্য প্রয়োজনীয় কিট আছে কি না জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলনে, অ্যান্টবডি পরীক্ষা করতে প্রয়োজনীয় যা কিট লাগে তা আনা হবে। তবে এই মুহূর্তে সরকারের কাছে কিট আছে কি না তা এখনও জানা নেই। অ্যান্টিবডি টেস্টের কিট বেসরকারি প্রতিষ্ঠানও আমদানি করতে পারে। বিভিন্ন হাসপাতাল বা সংস্থা নিতে পারে। কাজেই এখানে ব্লকেড করা নাই। আমাদের হাসপাতালেও ব্যবহার করতে পারে, অন্যান্য জায়গায়ও ব্যবহার হতে পারে।

ভ্যাকসিন প্রয়োগের জন্য জাতীয় কমিটির প্রস্তুতি মোটামুটি শেষ হয়েছে জানিয়ে জাহিদ মালেক বলেন, জানতে পেরেছি একটা অ্যাপস তৈরি করার বিষয় ছিল, সেটাও একটা ফাইনাল স্টেজে চলে আসছে। ভ্যাকসিন কোন জেলায়, কোন উপজেলায় নিয়ে যাব, সেই পরিকল্পনাও করা হয়ে গেছে। ফ্রন্টলাইন ওয়ার্কার, যাদের আমরা প্রথমে ভ্যাকসিন দেব তাদের তালিকাও আমাদের হাতে আছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী আমাদের সময় দিয়েছেন। ভ্যাকসিন দেওয়ার যে পরিকল্পনা সেটা তিনি উদ্বোধন করবেন। ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে কুর্মিটোলা হাসপাতাল থেকে। সেখানে কিছু লোককে ভ্যাকসিন দেওয়া হবে। এর মধ্যে যারা নার্স, রোগীর একদম পাশে থাকে তাদের প্রাধান্য দেওয়া হচ্ছে। তাদেরই আমরা প্রথমে ভ্যাকসিন দেব। পর্যায়ক্রমে আস্তে আস্তে সবাই পাবে।

জেলা উপজেলা হাসপাতালে যারা ভ্যাকসিন নেওয়ার জন্য আসবেন তাদের আলাদা বসার জায়গার ব্যবস্থা করা হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তারা সেখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন, পর্যবেক্ষণে থাকবেন। কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হলে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। আমরা ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী করছি।

মন্ত্রী বলেন, ২০ লাখ ভ্যাকসিন আমরা পেয়ে গেছি। আগামীকাল আমাদের আরও ৫০ লাখ ভ্যাকসিন আসবে আশা করছি। এ জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়ে গেছে।

সোমবারের ৫০ লাখ ছাড়া এই মাসে ভ্যাকসিনের আর কোনো লট আসবে না জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এটা হবে চুক্তির প্রথম ধাপের ভ্যাকসিন। সরকারি টিকা দেওয়ার একটা পর্যায়ে বেসরকারি টিকা আনার অনুমোদন দেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অ্যান্টিবডি টেস্টের অনুমতি দেওয়া হয়েছে

আপডেট সময় ০৬:০৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১