ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিএনপি টিকা ব্যবস্থাপনা নিয়ে মিথ্যাচার করছে: কাদের

আকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি টিকা সংগ্রহের আগেই ব্যবস্থাপনায় দুর্নীতির কল্পিত অভিযোগ করেছিল। এখন তারা টিকা ব্যবস্থাপনা নিয়ে মিথ্যাচার করছে।

বিএনপির কল্পিত অভিযোগ ও টিকা নিয়ে অপপ্রচার এক সূত্রে গাঁথা।

রোববার (২৪ জানুয়ারি) দুপুরে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি করোনাকালে অসহায় মানুষের পাশে না দাঁড়িয়ে ন্যাক্কারজনক রাজনীতি করছে। যেমনি খালেদা জিয়ার চিকিৎসা নিয়েও তারা চিকিৎসার চেয়েও রাজনীতি করেছে বেশি। সরকারের অন্ধ বিরোধিতা করতে গিয়ে বিএনপি নিজেদের এখন জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে।

তিনি বলেন, সাম্প্রদায়িকতা নির্মূল করে অসাম্প্রদায়িক ও উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে শেখ হাসিনার অব্যাহত প্রয়াসকে শক্তিশালী করতে হবে। দেশবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষের এবং উন্নয়নকামী সব পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।

আওয়ামী লীগের সাংগঠনিক বিষয়ে সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগের ঢাকা মহানগরসহ বেশ কিছু জেলা কমিটি এরইমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে। যেসব জেলা কমিটি এখনও দেওয়া হয়নি সেগুলো যথাযথ প্রক্রিয়া শেষে অনুমোদন দেওয়া হবে।

দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চায় শেখ হাসিনা অনন্য নজির স্থাপন করেছেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দল শৃঙ্খলার বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে। ঘোষিত কোনো কমিটির বিষয়ে কারো অভিযোগ থাকলে গঠনতন্ত্র অনুযায়ী ধানমন্ডির সভাপতির কার্যালয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেওয়ার সুযোগ রয়েছে।

তিনি বলেন, দেশব্যাপী পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে এরইমধ্যে দলের অবস্থান স্পষ্ট করা হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে যেসব কাউন্সিলর বিদ্রোহ করছেন তারাও কঠোর সাংগঠনিক শাস্তির আওতায় পড়বে। সবাইকে শৃঙ্খলা মেনে দলের মনোনীত প্রার্থীর বিজয়ে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।

ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, আইয়ুব খানের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বাঙালির অভূতপূর্ব জাগরণের দিন আজ।

ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমাদের যে স্বাধীনতার সংগ্রাম, সেই ইতিহাসে ১৯৬৯-এর গণঅভ্যুত্থান একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক বলে জানান সেতুমন্ত্রী।

বীরের বীরত্বগাঁথা উজ্জ্বল বাংলাদেশকে স্বাধীনতার চেতনায় গড়ে তুলেছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলায় রূপান্তরের মাধ্যমে শোধ করতে হবে আমাদের পূর্বসূরীদের ত্যাগের ও আত্মদানের ঋণ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিএনপি টিকা ব্যবস্থাপনা নিয়ে মিথ্যাচার করছে: কাদের

আপডেট সময় ০৪:১৭:৩১ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১