ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নতুনভাবে নতুন কাজে মিথিলা

অাকাশ বিনোদন ডেস্ক:

ঈদ, পয়লা বৈশাখ, ভালোবাসা দিবস—এমন বিশেষ দিনগুলোর জন্য টিভি পর্দায় দেখা যায় অভিনেত্রী মিথিলাকে। এর বাইরে সারা বছর নিজের পেশাগত কাজগুলোকেই প্রাধান্য দেন তিনি। সারা বছর ব্যস্ত থাকেন অফিস নিয়ে। আর উৎসবের আগে তাঁকে পাওয়া যায় নাটক-টেলিছবির শুটিং সেটে। কিন্তু এবার মিথিলা নতুন এক কাজে নামছেন। অফিস, শুটিং সেট ছাড়াও মিথিলাকে পাওয়া যাবে রেডিও স্টেশনে। তিনি একটি রেডিও অনুষ্ঠান করার পরিকল্পনা করছেন।

এখনো অনুষ্ঠানের দিনক্ষণের ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে রেডিও অনুষ্ঠান বিষয়ে গবেষণামূলক তথ্য সংগ্রহের কাজ এগিয়েছে অনেক দূর। মিথিলা বলেন, ‘গ্রাউন্ড ওয়ার্ক পুরোপুরি শেষ হলে চূড়ান্তভাবে রেডিও শো সম্পর্কে সব তথ্য জানাতে পারব।’

মিথিলা বলেছেন, অনুষ্ঠানটি হবে আরলি চাইল্ডহুড বিষয়ে। এই বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। পাশাপাশি এ বিষয়ে স্নাতকোত্তর করে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে গত বছরই পেয়েছেন চ্যান্সেলর গোল্ড মেডেল। নিজের দখল থাকা এই বিষয় নিয়ে তিনি কথা বলবেন রেডিওতে। ঈদের কাজের চাপ শেষ করে তাই এখন মিথিলার মাথায় নতুন রেডিও অনুষ্ঠানের ভাবনা। অফিসের প্রতিদিনের কাজের পাশাপাশি চালিয়ে যাচ্ছেন অনুষ্ঠানের জন্য তথ্য সংগ্রহের কাজ। এরপরই আসবে বিস্তারিত ঘোষণা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নতুনভাবে নতুন কাজে মিথিলা

আপডেট সময় ০১:০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭