ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

এবার মেলানিয়াও ‘ছেড়ে গেলেন’ ট্রাম্পকে

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়ার ভিডিও মাঝে মধ্যেই ভাইরাল হয়। কখনও অদ্ভুত কায়দায় মেলানিয়াকে ডাকা বা প্রকাশ্যে স্বামীর হাত ধরতে না চাওয়া ইত্যাদি নিয়ে বিভিন্ন সময় ট্রাম্প দম্পতির ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এবার কার্যত ট্রাম্পকে একা ফেলে চলে গেলেন মেলানিয়া। ফ্লোরিডায় এমনই এক দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে।

ট্রাম্প দম্পতি বিমান থেকে ফ্লোরিডার পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। স্বাভাবিক ভাবেই সেখানে সাংবাদিকরা অপেক্ষা করছিলেন। তারা ক্যামেরাবন্দি করতে থাকেন সদ্য প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি এবং তার স্ত্রীকে।

ভিডিওতে দেখা যায়, বিমান থেকে নেমে গাড়িতে ওঠার আগে সাংবাদিকদের জন্য কয়েক মুহূর্ত দাঁড়ান ট্রাম্প। কিন্তু মেলানিয়া স্বামীকে ছেড়ে একাই দ্রুত গাড়ির দিকে এগিয়ে যান। ট্রাম্প কার্যত একা দাঁড়িয়ে থাকেন।

হোয়াইট হাউস থেকে বিদায় নেওয়ার পর কি তা হলে ট্রাম্পকে ছেড়ে চলে যাচ্ছেন মেলানিয়া? ভাইরাল হওয়া ভিডিও দেখে মজা করে এমনই প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে।

ভিডিওটি একটি আনভেরিফায়েড হ্যান্ডল থেকে পোস্ট হয়েছে। যার ফলোয়ার সংখ্যা মাত্র ৫ হাজারের কিছু বেশি। কিন্তু সেই হ্যান্ডল থেকেই ভিডিয়োটি ৫০ লাখের বেশি বার দেখা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনি লিভারের মৃত্যু নিয়ে ভাইরাল গুজব, যা জানালেন কন্যা

এবার মেলানিয়াও ‘ছেড়ে গেলেন’ ট্রাম্পকে

আপডেট সময় ০৬:৩৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১