ঢাকা ১০:২৩ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

জাতীয় লিগে মাশরাফি

অাকাশ স্পোর্টস ডেস্ক:

২০১৫ সালে একবার জাতীয় লিগ খেলতে চেয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। কিন্তু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় সেবার আর খেলতে পারেননি দীর্ঘ পরিসরের ক্রিকেটে। তবে আগামীকাল শুরু ওয়ালটন ১৯তম জাতীয় লিগে খেলবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। রংপুরের বিপক্ষে খুলনার হয়ে খেলতে আজই খুলনায় রওনা দেওয়ার কথা মাশরাফির।

২০০৯ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটে পড়ার পর থেকেই বড় দৈর্ঘ্যের ক্রিকেটে অনিয়মিত মাশরাফি। গত আট বছরে মাত্র চারটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। এর মধ্যে জাতীয় লিগে খেলেছেন তিনটি আর বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) একটি। মাশরাফি সর্বশেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ২০১৪ সালের ফেব্রুয়ারিতে।

গত জুনে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ফেরার পর কোনো ম্যাচ খেলা হয়নি মাশরাফির। দক্ষিণ আফ্রিকা সফরের আগে নিজের বোলিং ঝালিয়ে নিতেই জাতীয় লিগ খেলার সিদ্ধান্ত নিয়েছেন ওয়ানডে অধিনায়ক, ‘অনেক দিন ম্যাচ খেলি না। এর মাঝে (দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে) এক দিনের ম্যাচও নেই। জাতীয় লিগ খেলার সিদ্ধান্ত সে কারণেই।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ রওনা দেবে ১৬ সেপ্টেম্বর রাতে। দেশে থাকা ওয়ানডে দলের সদস্যরা যাবেন অক্টোবরের প্রথম সপ্তাহে। জাতীয় লিগের কটি ম্যাচ খেলতে পারেন, সেটি অবশ্য নিজেই বলতে পারেননি মাশরাফি, ‘আপাতত প্রথম ম্যাচটা খেলে দেখি। পরেরটা খেলব কি না পরে দেখা যাবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

নেতানিয়াহু সীমা অতিক্রম করেছেন: কাতার প্রধানমন্ত্রী

জাতীয় লিগে মাশরাফি

আপডেট সময় ১২:৩৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭