ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান

নিখোঁজ ২৫ নেতাকর্মীর নাম প্রকাশ করলেন রিজভী

অাকাশ নিউজ ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গুম হওয়া দলের ২৫ জন নেতা-কর্মীর নাম প্রকাশ করেছেন। মঙ্গলবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাদের নাম-পরিচয় জানান। এর আগে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির কাছে তাদের নিখোঁজ নেতা-কর্মীদের তালিকা প্রকাশ করার কথা বলেন।

রিজভী বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য উল্লেখ করে বলেন, দেশে ২০১৩ সাল থেকে ২০১৭ সালের মার্চ পর্যন্ত ৪৩৫ জন গুম হয়েছেন। এদের মধ্যে ২৫২ জনের এখন পর্যন্ত হদিস পাওয়া যায়নি। ৩৯ জনের লাশ পাওয়া গেছে, ৩৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে, ২৭ জন বিভিন্ন সময়ে মুক্তি পেয়েছেন।

রিজভী বিএনপির যে ২৫ জন নিখোঁজ নেতাকর্মীর নাম প্রকাশ করেন তারা হলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, নির্বাহী কমিটির সদস্য চৌধুরী আলম, সাবেক সাংসদ সাইফুল ইসলাম হীরু, বিএনপি নেতা হুমায়ুন কবির পারভেজ, তেজগাঁও কলেজ ছাত্রদল সভাপতি আমিনুল ইসলাম জাকির, তেজগাঁও থানা বিএনপির নেতা সাজেদুল হক সুমন, সাজেদুলের খালাতো ভাই জাহিদুল করিম, নাখালপাড়ার আবদুল কাদের ভূঁইয়া ও মাজহারুল ইসলাম রাসেল, মুগদাপাড়ার আসাদুজ্জামান রানা, উত্তর বাড্ডার আল আমিন, বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি এ এম আদনান চৌধুরী ও কাওসার আহমেদ, সবুজবাগ থানা ছাত্রদলের সভাপতি মাহাবুব হাসান, ছাত্রদল নেতা খালিদ হাসান, সম্রাট মোল্লা, জহিরুল ইসলাম, পারভেজ হোসেন, মো. সোহেল, চঞ্চল, নিজাম উদ্দিন মুন্না, তরিকুল ইসলাম ঝন্টু, কাজি ফরহাদ, সেলিম রেজা পিন্টু, ব্যবসায়ী গিয়াস উদ্দিন কুসুম গুম হয়েছেন।

রিজভী অভিযোগ করেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে ৭০ দিন গুম করে রাখার পর ভারতে ফেলে আসা হয়। সরকারের সর্বশেষ আক্রোশের শিকার হয়েছেন কবি ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার।

Tag :
আপলোডকারীর তথ্য

শাহ আমানতে রান্নার সরঞ্জামে সোনা পাচার, আটক ১

নিখোঁজ ২৫ নেতাকর্মীর নাম প্রকাশ করলেন রিজভী

আপডেট সময় ০১:৪৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০১৭