ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

সাবেক মন্ত্রী পুত্র ইরাদ আহমেদ সিদ্দিকী গাইবান্ধার কারাগারে

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীকে বুধবার বিকেলে কারাগারে পাঠানো হয়েছে। গাইবান্ধা সদর আমলি আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শবনম মোস্তারী এ নির্দেশ দেন।

বাদীর আইনজীবী আ্যাডভোকেট নিরঞ্জন কুমার ঘোষ জানান, ২০১৬ সালের ২৫ সেপ্টেম্বর ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও বঙ্গবন্ধুর ছবি নিয়ে একটি ব্যঙ্গচিত্র প্রকাশ করে ইরাদ। এ ঘটনায় তার বিরুদ্ধে ওই বছরের ৩ অক্টোবর গাইবান্ধা সদর আমলি আদালতে জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন একটি মামলা করেন।

এই মামলায় তাকে বুধবার গাইবান্ধা সদর আমলি আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে আদালতের বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি আরো জানান, ইরাদের বিরুদ্ধে এ সংক্রান্ত আরো একাধিক মামলা থাকায় গত ১৫ আগস্ট তাকে ঢাকায় গ্রেফতার করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী পুত্র ইরাদ আহমেদ সিদ্দিকী গাইবান্ধার কারাগারে

আপডেট সময় ১০:২৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭