ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অতিরিক্ত সময়ের গোলে জিতে শেষ আটে জুভেন্টাস

আকাশ স্পোর্টস ডেস্ক: 

কোপা ইতালিয়ায় জেনোয়াকে ৩-২ গোলের রোমাঞ্চকর ম্যাচে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছেন জুভেন্টাস। ২-২ গোলে সমতা থাকার পর অতিরিক্ত সময়ে জুভদের গোলে হার মানে প্রতিপক্ষ।

বুধবার রাতে শেষ ষোলোর লড়াইয়ে দেয়ান কুলুসেভস্কি ইতালিয়ান চ্যাম্পিয়নদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন আলভারো মোরাতা। অতিরিক্ত সময়ে ব্যবধান গড়ে দেন হামজা রাফিয়া। জেনোয়ার গোল দুটি করেন লেনার্ট সাইবোরা ও ফিলিপ্পো মেলেগোনি।

এদিন ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় জুভেন্টাস। জর্জো কিয়েল্লিনির ডিফেন্স চেরা পাস ধরে লেগে থাকা দুই ডিফেন্ডারকে এড়িয়ে জাল খুঁজে নেন দেয়ান কুলুসেভস্কি। পরে ২৩তম মিনিটে সুইডিশ মিডফিল্ডারের পাস পেয়ে কিছুটা এগিয়ে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান মোরাতা।

কিন্তু ২৮তম মিনিটে সাইবোরার গোলে ব্যবধান কমায় জেনোয়া। আর ৭৪তম মিনিটে দূর পাল্লার শটে জানলুইজি বুফ্ফনকে ফাঁকি দিয়ে ঠিকানা খুঁজে নেন মেলেগোনি।

নির্ধারিত সময়ের পর সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এর আগে ৮৮তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ক্রিস্টিয়ানো রোনালদো। পরে জুভরা ১০৫তম মিনিটে এগিয়ে যায়। মোরাতার কাছ থেকে বল পেয়ে প্রথম চেষ্টায় শট নিতে পারেননি রাফিয়া। জেনোয়ার কেউও পারেন বিপদমুক্ত করতে। দ্বিতীয় চেষ্টায় বুলেট গতির শটে জাল খুজে নেন তিউনিসিয়ার মিডফিল্ডার রাফিয়া।

আসরে শেষ ষোলোর অন্য খেলায় জিতে ইন্টার মিলান ও নাপোলি কোয়ার্টার ফাইনালে উঠেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অতিরিক্ত সময়ের গোলে জিতে শেষ আটে জুভেন্টাস

আপডেট সময় ০৭:৩৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১