ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

সকালের নাস্তায় পাস্তা স্যুপ

আকাশ নিউজ ডেস্ক:  

শীতের সকালে নাস্তায় খেতে পারেন স্যুপ। বিভিন্ন ধরনের স্যুপের মধ্যে পাস্তায় স্যুপ স্বাদে ভিন্ন। এটি শীতকালে দিনভর আপনাকে চাঙ্গা রাখতে সাহায্য করবে।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন পাস্তা স্যুপ-

উপকরণ :

পাস্তা ২৫০ গ্রাম (যে কোনো ধরনের পাস্তা), হাড় ছাড়া গরুর মাংস অথবা মাংসের কিমা আধা কেজি, ময়দা ২ টেবিল চামচ, রসুনবাটা ১ টেবিল-চামচ, গোলমরিচ গুঁড়া পরিমাণমতো, লবণ স্বাদমতো, মরিচ গুঁড়া আধা চা-চামচের মতো, বিরিয়ানির মসলা আধা টেবিল চামচ (বেশি দেবেন না), গাজর, আলু পছন্দমতো নিতে পারেন, বিফ স্টক পরিমাণমতো, পানি পরিমাণমতো, তেল অথবা মাখন ২ টেবিল-চামচ।

যেভাবে তৈরি করবেন :

মাংস ছোট ছোট করে কেটে বিরিয়ানির মসলা, গোলমরিচ গুঁড়া, ময়দা, লবণ ও রসুনবাটা মিশিয়ে নিন৷

ক্যাপসিকাম ও গাজর ছোট ছোট করে কেটে রাখুন৷ হাঁড়িতে তেল গরম হলে, মসলা মাখা মাংস দিয়ে পাঁচ, ছয় মিনিট ভেজে নিন। এবার কাটা সবজি দিয়ে আরও পাঁচ, ছয় মিনিট ভেজে এর মধ্যে আধা হাঁড়ি ভরে এ রকম পরিমাণ বিফ স্টক ঢেলে অল্প পানি দিন। তা হলে সমান হয়ে যাবে স্টক এবং পানি৷

২৫ থেকে ৩০ মিনিট এভাবে রান্না করুন। মাংস সিদ্ধ হয়ে নরম হলে, কাঁচা পাস্তাগুলো স্যুপে দিন৷ সিদ্ধ হতে আরও ৮ থেকে ৯ মিনিট লাগবে।

পাস্তা সিদ্ধ হলে লবণ ঠিক আছে কিনা দেখে নিন, লাগলে আরও লবণ দিন। তার পর স্বাদমতো গোলমরিচ গুঁড়া দিন৷

সুপ নামানোর আগে স্বাদমতো কাঁচামরিচের কুচি, পেঁয়াজপাতা, ধনেপাতা-কুচি দিয়ে নামিয়ে নিন এবং গরম গরম পরিবেশন করুন৷

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

সকালের নাস্তায় পাস্তা স্যুপ

আপডেট সময় ১১:৩৩:১৪ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১