ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভূত তাড়াতে ‘ডিসকো’ গান!

অাকাশ বিনোদন ডেস্ক:

ধরুন, গভীর রাতে ড্রয়িংরুমে বসে একটা ভূতের ছবি দেখে শেষ করলেন। এখন আপনার ঘুমাতে যাওয়ার পালা। শোয়ার ঘরে যেতে বুক দুরুদুরু করছে। পাছে যদি ছবির ভূতটাই আপনাকে ধরে, তাই? কী করবেন? ভূত তাড়ানোর মন্ত্র পড়া শুরু করবেন? ফারহান আখতার তো গান গাইতেন!

আগামী শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে বলিউডের ছবি ‘লক্ষ্ণৌ সেন্ট্রাল’। ছবির প্রচারণায় অভিনেতা ফারহান আখতার এক অনুষ্ঠানে এসে বললেন তাঁর ভূতের ছবি দেখার মজার গল্প। ফারহান আখতার ও তাঁর নির্মাতা বোন জয়া আখতার ছোটবেলায় ভৌতিক ছবি দেখতেন বেশ। ছবি দেখা শেষ হলে ভূতের ভয়টা যেন তাঁদের পিছু ছাড়ত না। শোয়ার ঘরে যেতে হলে বুক কাঁপত। তাই ভূত দূর করার জন্য গান গাইতে গাইতে শোয়ার ঘরে যেতেন তাঁরা। তাও আবার ‘ডিসকো’র গান!

‘রক অন’ তারকা ফারহান বলেন, ‘জয়া আর আমি ভৌতিক ছবি দেখার পর আমাদের একটা করিডর পার করে শোয়ার ঘরে যেতে হতো। আর ভয়ের ছবি দেখার পর মনে হতো, ওই করিডরে ভৌতিক কিছু আছে। তাই আমরা ভূতকে দূরে রাখার জন্য ও নিজেদের নিরাপদ রাখার জন্য “ডিসকো এইটি টু” গানটা গাইতাম। ভূতপ্রেত তাড়ানোর জন্য আমরা এটাকেই মন্ত্র হিসেবে আওড়াতাম।’ আপনি কোনটা গাইবেন? দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভূত তাড়াতে ‘ডিসকো’ গান!

আপডেট সময় ০৬:০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭