ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগর ব্যবস্থাপনায় সমন্বিত ‘সিটি গভর্নমেন্ট’ কাঠামোর ওপর প্রতিমন্ত্রীর জোর যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলছে: জাতিসংঘে চীনের দূত বৃহস্পতিবার ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল, মহাসড়কে যান চলাচল বন্ধ ঘোষণা ‘গণকবর ও নদীতে ভাসানো শহীদেরা শনাক্ত হলে সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে’:চিফ প্রসিকিউটর উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ঢাকা পরিচ্ছন্ন করতে দল-মতহীন ঐক্য চান মির্জা ফখরুল ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে নেতৃত্ব সংস্কারের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, গ্রেফতার ২ পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে : স্বরাষ্ট্রমন্ত্রী

করোনার ভ্যাকসিন নিয়ে যে প্রতিক্রিয়া জানালেন নওশীন

আকাশ বিনোদন ডেস্ক : 

বিশ্বজুড়ে এখন করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে আলোচনা। তবে বাংলাদেশে এখনো করোনার ভ্যাকসিন না হলেও প্রবাসী অনেক বাংলাদেশি ভ্যাকসিন পেয়েছেন বা তালিকাভুক্ত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা অভিনেত্রী ও উপস্থাপিকা নওশীন নাহরিন মৌ ভ্যাকসিন গ্রহণ করেছেন।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ার কারণেই ভ্যাকসিন গ্রহণের সুযোগ পেয়েছেন নওশীন। ফেসবুকে করোনার ভ্যাকসিন গ্রহণের কার্ডের একটি ছবি পোস্ট করে নওশীন নিজেই এ খবর নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, প্রথম ডোজ কভিড ভ্যাকসিন গ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ।

পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, গত ৫ জানুয়ারি ফাইজার-বায়োএনটেকের টিকার প্রথম ডোজ নিয়েছেন তিনি। আরো একটি ডোজ তাকে নিতে হবে। তবে প্রথম ডোজ নেওয়ার পর এখনো কোনো রকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি বলে গণমাধ্যমকে জানিয়েছেন নওশীন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নগর ব্যবস্থাপনায় সমন্বিত ‘সিটি গভর্নমেন্ট’ কাঠামোর ওপর প্রতিমন্ত্রীর জোর

করোনার ভ্যাকসিন নিয়ে যে প্রতিক্রিয়া জানালেন নওশীন

আপডেট সময় ১০:৩৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১