ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বলিউডের সিনেমা নিয়ে কথা বলা বারণ

অাকাশ বিনোদন ডেস্ক:

কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল বলিউডের সিনেমায় কাজ করতে যাচ্ছেন বাংলাদেশের অভিনয়শিল্পী জাকিয়া বারী মম। ৯ সেপ্টেম্বর মুম্বাই গিয়ে নাকি চুক্তিপর্বও সেরে এসেছেন। প্রথম আলোর সঙ্গে আলাপে আজ বুধবার সকালে মম জানালেন, এই সিনেমায় অনেক চমক থাকছে। শুটিং শুরুর আগে তাই সিনেমা নিয়ে কথা বলা বারণ আছে।

রিয়্যালিটি শো ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মধ্য দিয়ে অভিনয়ে নাম লেখান মম। প্রথম সিনেমা ‘দারুচিনি দ্বীপ’। এই ছবিতে অভিনয় করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সেরা নায়িকার সম্মান। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘ছুঁয়ে দিলে মন’ সিনেমার জন্যও প্রশংসিত হন মম। মুক্তির অপেক্ষায় আছে ‘স্বপ্নবাড়ি’ সিনেমা। এবার তিনি দেশের সীমানা ছাড়িয়ে বলিউডে পর্দায় নাম লেখাতে যাচ্ছেন।

বলিউডে মম যে সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন, তার পরিচালক ফয়সাল সাইফ। আগামী ডিসেম্বরে এই বলিউড মিশন শুরু করতে যাচ্ছেন তিনি। ছবিটির পরিচালক ফয়সাল সাইফ আজ সকালে প্রথম আলোকে বলেন, ‘নতুন সিনেমা, নতুন পথচলা। চলতি বছরের ডিসেম্বরে এ ছবির শুটিং শুরু হবে।’

বলিউডের সিনেমায় সহশিল্পী কে থাকছেন? মম বলেন, ‘অভিনয়শিল্পী কে থাকছেন, সেটা বড় চমক। শুটিংয়ের আগে তাঁদের নাম আর ছবির নাম ঘোষণা করবেন পরিচালক। আমাকে তিনি সেভাবেই বলেছেন। অভিনয় দিয়ে দেশের দর্শকদের মন যেভাবে জয় করেছি, বলিউডেও তা অক্ষুণ্ন রাখতে চেষ্টা করব।’

ফয়সাল সাইফ আরও বলেন, ‘এটা মেইনস্ট্রিম বলিউডি সিনেমা। ঋতুপর্ণ ঘোষের গল্পের ছায়া অবলম্বনে সিনেমাটি তৈরি হবে। ডার্ক থ্রিলার ধাঁচের গল্পে মমর চরিত্রটিও বেশ সাহসী।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বলিউডের সিনেমা নিয়ে কথা বলা বারণ

আপডেট সময় ০৬:০০:২৩ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭