ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সড়ক দুর্ঘটনায় অকালে চলে গেলেন অভিনেত্রী আশা

আকাশ বিনোদন ডেস্ক : 

সড়ক দুর্ঘটনায় টেলিভিশন অভিনেত্রী আশা চৌধুরী মারা গেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (০৪ জানুয়ারি) মধ্যরাতে রাজধানীর দারুস সালাম এলাকায় তিনি সড়ক দুর্ঘটনার কবলে পড়ে অকালে চলে গেলেন।

তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন নাট্যনির্মাতা রোমান রুনি। এই নির্মাতার সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন আশা।

তিনি জানান, দারুস সালাম এলাকায় দ্রুতগামী ট্রাকের চাপায় এই অভিনেত্রীর মৃত্যু হয়েছে।

আশার মৃত্যুতে শোক প্রকাশ করে অভিনেতা আনিসুর রহমান মিলন ফেসবুকে লেখেন, আমার ২০২১ সালের শুরুর কাজটি ছিল ১ ও ২ তারিখ। যেখানে আশা চৌধুরী নামের এই মেয়েটি অভিনয় করেছেন, তার মানে দুদিন আগেই কাজ করেছি একসাথে। এক সড়ক দুর্ঘটনায় আশা চিরতরে আমাদের ছেড়ে চলে গেলেন, ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আশার আত্মার মাগফেরাত কামনা করছি।

মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

আশা ইডেন কলেজে আইন বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্রী ছিলেন। থাকতেন রূপনগরে। বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিশুশিল্পী ছিলেন। একক নাটকে নিয়মিত অভিনয় করতেন তিনি। টেলিফিল্ম ও ধারাবাহিক নাটকেও তাকে অভিনয় করতে দেখা গেছে।

সর্বশেষ তিনি রুমান রুনি পরিচালিত ‘দ্য রিভেঞ্জ’ নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সড়ক দুর্ঘটনায় অকালে চলে গেলেন অভিনেত্রী আশা

আপডেট সময় ০৪:৫১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১