ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মঙ্গলবার কালোব্যাজ ধারণ কর্মসূচি বিএনপির

আকাশ জাতীয় ডেস্ক:  

সারা দেশে বিএনপি কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং দলের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবে মঙ্গলবার (৫ জানুয়ারি)।

সোমবার (৪ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, বিগত ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছিল। তারপরেও জনগণের দাবিকে উপেক্ষা করে একতরফা ভোটারবিহীন নির্বাচন করে বর্তমান সরকার। জোর করে ক্ষমতা দখলের কলংকিত অধ্যায়কে ঘৃণার সঙ্গে স্মরণ করার জন্য মঙ্গলবার ৫ জানুয়ারি সারাদেশে বিএনপি কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং দলের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবে।

এছাড়া রোববার (৩ জানুয়ারি) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষিণ কর্মসূচি পুনরায় ঘোষণা করে রিজভী আহমেদ বলেন, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সম্পূর্ণ ব্যর্থ হওয়ায় আগামী ৭ জানুয়ারি বৃহস্পতিবার সারাদেশে থানা পর্যায়ে বিএনপিসহ সব অঙ্গ-সংগঠন বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মানববন্ধনের কর্মসূচি পালন করবে।

তিনি আরও বলেন, বর্তমান নির্বাচন কমিশনকে সংবিধান প্রদত্ত দায়িত্ব পালনে ব্যর্থতা, দুর্নীতি ও পক্ষপাতিত্বের কারণে সব দায় নিয়ে পদত্যাগ করতে হবে। নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে আগামী ১০ জানুয়ারি (রোববার) বিএনপির উদ্যোগে সারাদেশে পৌরসভা ও মহানগরে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। ওই কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে ওই দিন জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভূইয়া, যুগ্ম-মহাসচিব ও মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মঙ্গলবার কালোব্যাজ ধারণ কর্মসূচি বিএনপির

আপডেট সময় ০১:১২:৫১ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১