ঢাকা ১০:২৩ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পাকিস্তানের কাছে ২০ রানে হারলো বিশ্ব একাদশ

অাকাশ স্পোর্টস ডেস্ক:

জয় হলো পাকিস্তানের, পাকিস্তান ক্রিকেটের। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে বিশ্ব একাদশকে ২০ রানে হারিয়েছে পাকিস্তান। সরফরাজ আহমেদদের ১৯৮ রানের পাহাড়সম লক্ষ্যের সামনে ১৭৭ রানেই শেষ হয়ে যায় বিশ্ব একাদশের ইনিংস। ফলে ২০ রানের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় তামিমদের।

টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ জানান বিশ্ব একাদশের অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস। ব্যাট করতে নেমে শুরুতেই ফাখর জামানের উইকেট হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান; কিন্তু দ্বিতীয় উইকেট জুটিতে বাবর আজম আর আহমেদ শেহজাদ মিলে পাকিস্তানকে বিশাল স্কোরের পথে নিয়ে যান। আউট হওয়ার আগে বাবর আজমের সঙ্গে ১২২ রানের জুটি গড়েন আহমেদ শেহজাদ।

৩৪ বলে ৩৯ রান করেন শেহজাদ। ব্যাট হাতে ঝড় তোলেন বাবর আজম। ৫২ বল খেলে ১০ বাউন্ডারি আর ২ ছক্কায় ৮৬ রান করেন তিনি। শোয়েব মালিক যেন টর্নেডো বইয়ে দেন। ২০ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় করেন ৩৮ রান। ইমাদ ওয়াসিম শেষ দিকে ৪ বল খেলে ১৫ রান করে অপরাজিত থাকেন।

বিশ্ব একাদশের হয়ে শ্রীলঙ্কার থিসারা পেরেরা ৫১ রান দিয়ে নেন ২ উইকেট। ৩৮ রান দিয়ে ১ উইকেট নেন বেন কাটিং, ৩২ রান দিয়ে ১ উইকেট মরনে মর্কেল, ৩৪ রান দিয়ে ১ উইকেট নেন ইমরান তাহির।

Tag :
আপলোডকারীর তথ্য

নেতানিয়াহু সীমা অতিক্রম করেছেন: কাতার প্রধানমন্ত্রী

পাকিস্তানের কাছে ২০ রানে হারলো বিশ্ব একাদশ

আপডেট সময় ১১:০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭