ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সরকার স্বাধীনতার সব চেতনা ধ্বংস করে দিয়েছে: ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক:  

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এ সরকার বলছে তারা যথেষ্ট উন্নয়ন করেছে। তারা নিজেদের উন্নয়নের রোল মডেল বলছে।

আজকের পত্রিকায় আছে, ইউএনডিপি রিপোর্ট দিয়েছে তাতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান পঞ্চম। এতেই বোঝা যায় উন্নয়নের কথা যেটা বলা হচ্ছে সেটা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা। এর উদ্দেশ্য হচ্ছে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। ’

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়ে পড়ছে। সীমান্তে হত্যা হচ্ছে। রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে পারছে না। বাস্তবতা হলো গণতান্ত্রিক ব্যবস্থা না থাকলে দেশে কোনো দিন কোনো কিছু সম্ভব হয় না। ’

তিনি বলেন, ‘এ সরকার সবক্ষেত্রে স্বাধীনতার সব চেতনা ধ্বংস করে দিয়েছে। অর্থনীতিকে বাজে অর্থনীতিতে পরিণত করেছে। বিচার বিভাগের স্বাধীনতাকে দলীয়করণ করেছে। সংসদকে পুরোপুরি অকেজো করেছে। নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে। ফলে এখন বিশিষ্ট নাগরিকরা বক্তব্য রাখছেন। ’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করতে যাচ্ছি। আমাদের সামনে একটাই লক্ষ্য ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে যে মূল চেতনা নিয়ে আমরা লড়াই সংগ্রাম করেছিলাম, লাখ লাখ মানুষ শহীদ হয়েছেন, মা-বোনেরা নির্যাতিত হয়েছেন, অনেক মূল্য দিতে হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করে জীবন দিয়েছেন, তাদের সেই মর্যাদাকে পুনঃপ্রতিষ্ঠা করা। ’

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেন ও সদস্য সচিব আব্দুস সালাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সরকার স্বাধীনতার সব চেতনা ধ্বংস করে দিয়েছে: ফখরুল

আপডেট সময় ০৪:৪১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০