ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নতুন আইফোনের নাম ফাঁস

অাকাশ আইসিটি ডেস্ক:

১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাপল ইভেন্ট। এই ইভেন্টে নতুন তিনটি আইফোন উন্মোচনের গুঞ্জন রয়েছে মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটির। এ যাবৎ ধারণা করা হচ্ছিল আইফোন ৭ ও ৭ প্লাস-এর উন্নত সংস্করণ ৭এস ও ৭এস প্লাস-এর সঙ্গে আইফোন ৮ উন্মোচন করবে অ্যাপল। এবার ফাঁস হওয়া তথ্য থেকে বলা হচ্ছে নামকরণের ক্ষেত্রে প্রচলিত রীতির বাইরে যেতে পারে প্রতিষ্ঠানটি।

এবারে ‘এস’ সিরিজ বাদ দিয়ে নতুন আইফোনের নাম বলা হচ্ছে আইফোন ৮ ও ৮ প্লাস। এর সঙ্গে ‘আইফোন এক্স’ নামে আরেকটি আইফোন উন্মোচনের কথা রয়েছে প্রতিষ্ঠানটির, বলা হয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ-এর প্রতিবেদনে। আইফোনের ফাঁস হওয়া অপারেটিং সিস্টেম আইওএস ১১-এ দেখা গেছে একটি আইফোনে হোম বাটন সরিয়ে পর্দার জায়গা বাড়ানো হয়েছে। আর টাচ আইডি’র পরিবর্তে ‘ফেসিয়াল রিকগনিশন’ ব্যবহার করা হবে এতে।

আইওএস-এর এক ফার্মওয়্যার ডেভেলপার বলেন, এই ডিভাইসটির নাম হবে আইফোন এক্স। এর আগে এমনও গুজব শোনা গেছে নতুন ডিভাইসের নাম হবে আইফোন ফেরারি। আইফোন ৮ বা ৮ প্লাসের দাম নিয়ে কোনো তথ্য পাওয়া না গেলেও আইফোন এক্স-এর মূল্য এক হাজার মার্কিন ডলারের বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।

বলা হচ্ছে নতুন আইফোনে বেশি রেজুলিউশানের ওলেড পর্দা ব্যবহার করবে অ্যাপল। উন্নত টাচস্ক্রিন প্রযুক্তির সঙ্গে তারবিহীন চার্জিং সুবিধা থাকবে আইফোনটিতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নতুন আইফোনের নাম ফাঁস

আপডেট সময় ০৩:০৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭