ঢাকা ১২:৫২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

খুলনায় আত্মসমর্পণ করা চরমপন্থীকে গুলিতে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:  

খুলনায় চরমপন্থী দল ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করা এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। নিহত ওই ব্যক্তির নাম মোল্লা হেমায়েত হোসেন লিপু (৪৫)।

শুক্রবার রাত সাতটায় তাজপুর গ্রামের গরুর হাট এলাকায় এ ঘটনা ঘটে। লিপু কিছুদিন আগেই পাবনায় এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আত্মসমর্পণ করেছিলেন। তিনি চরমপন্থী দল বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন।

পুলিশ জানায়, শুক্রবার রাতে তাজপুর গ্রামের গরুর হাট এলাকায় কয়েকজনের সঙ্গে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন লিপু। এ সময় দুইটি মোটর সাইকেলযোগে চার পাঁচজন এসে তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে খুলন‌ার পু‌লিশ সুপার এস এম শ‌ফিউল্লাহ বলেন, এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

খুলনায় আত্মসমর্পণ করা চরমপন্থীকে গুলিতে হত্যা

আপডেট সময় ১১:৫১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০