ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কদমতলীতে ২ ছিনতাইকারী আটক

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে মো. দুলাল (২১) ও মো. অনিক (২০) নামে দুই ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।

শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অ্যাডিশনাল ডিআইজি মো. কাইমুজ্জামান খান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর কদমতলী থানার দক্ষিণ দনিয়া বায়তুল সালাম জামে মসজিদ এলাকায় অভিযান চালায়। অভিযানে দুলাল ও অনিক নামে দুই ছিনতাইকারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দু’টি চাকু, চারটি ব্লেড, দু’টি মোবাইল ও নগদ ৫৮০ টাকা জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে কাইমুজ্জামান খান জানান, আটকরা দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা, মোবাইল ফোনসহ মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলা-বরিশাল সেতুসহ ছয় দফা দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু

কদমতলীতে ২ ছিনতাইকারী আটক

আপডেট সময় ০৫:৩২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০