ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

‘আওয়ামী লীগের ছেলের সঙ্গে বিএনপির মেয়ের বিয়ে চিন্তাই করা যায় না’

আকাশ জাতীয় ডেস্ক: 

‘গোটা দেশ আজ বিভক্ত’ উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এখন আর আওয়ামী লীগের একজন ছেলের সঙ্গে বিএনপি বা অন্য কোনো দলের মেয়ের বিয়ের কথা চিন্তাই করা যায় না।’

মহান বিজয় দিবস উপলক্ষে  এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, ‘স্বাধীনতার ৪৯ বছর পরও গোটা দেশ আজকে বিভক্ত। বিভাজন এমন একপর্যায়ে চলে গেছে, শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয়, প্রশাসনিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে।’

বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানির সঞ্চালনায় ভার্চুয়াল সভায় আরও বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

বিএনপির মহাসচিব বলেন, ‘আজকে এই স্বাধীনতার যুদ্ধে যে স্বপ্নগুলো ছিল, তা নষ্ট করে ফেলা হয়েছে। আওয়ামী লীগ একটা রাজনৈতিক কাঠামো তৈরি করছে, তা পরিকল্পিতভাবে তাদেরই ক্ষমতায় রাখার জন্য। এই কথাটা কোনো কাকতালীয় ব্যাপার নয়।’

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যে মানব পাচারকারী চক্রের ২১ সদস্যের কারাদণ্ড

‘আওয়ামী লীগের ছেলের সঙ্গে বিএনপির মেয়ের বিয়ে চিন্তাই করা যায় না’

আপডেট সময় ১২:৫০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০