ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুদ্ধ করে বিজয় পেলেও এখনো মুক্তি মেলেনি: ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক: 

দীর্ঘ নয় মাস যুদ্ধের পর বিজয় পেলেও এখনো মুক্তি মেলেনি দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখনো আমরা মুক্তির জন্য সংগ্রাম করছি।

বুধবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের সময় প্রাণ দেয়া জাতির বীর সন্তানদের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের বাকস্বাধীনতা নেই, মৌলিক স্বাধীনতা হরণ করা হয়েছে। অধিকার হরণ করা হয়েছে। আজ আমরা বিজয় দিবসে সে জন্য শপথগ্রহণ করেছি, স্মৃতিসৌধে আমাদের শ্রদ্ধা জানিয়ে।’

‘বিজয় পেয়েছি, মুক্তি কি মিলেছে?’ সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বিএনপির মহাসচিব বলেন, ‘না, মুক্তি আমাদের মেলেনি, সেই মুক্তির জন্যই আমাদের সংগ্রাম করছি।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য, খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, অবশ্যই এদেশের মানুষকে মুক্ত করার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত রাখব। অবশ্যই আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হবো।’

শ্রদ্ধা নিবেদনের সময় সেখানে আরও উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ দলটির আরও অনেক নেতা।

এছাড়া ঢাকা জেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে ভোরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষে দেশব্যাপী বিএনপির কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

বিজয় দিবসের তাৎপর্য উল্লেখ করে দেশব্যাপী বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এদিকে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শেরে-বাংলা নগরে অবস্থিত সমাধিতে শ্রদ্ধা জানান মির্জা ফখরুলসহ শীর্ষ নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যুদ্ধ করে বিজয় পেলেও এখনো মুক্তি মেলেনি: ফখরুল

আপডেট সময় ১২:৪৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০