ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

রাজনীতিকে বিদেশি দূতাবাসের দরজায় নিয়ে গেছে বিএনপি: কাদের

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজনীতিকে জনগণের দ্বারপ্রান্ত থেকে বিএনপি বিদেশি দূতাবাসের দরজায় নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের তাঁর বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

মহিউদ্দিন চৌধুরীকে স্মরণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, একজন রাজনীতিবিদের জীবনে সবচেয়ে বড় অর্জন ও সাফল্য হচ্ছে জনগণের ভালোবাসা। তিনি তাঁর সমগ্র রাজনৈতিক জীবনে জনমানুষের অকৃত্রিম ভালোবাসা অর্জন করেছিলেন। মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামের একজন সফল রাজনীতিবিদ।

স্মরণসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতি চলছে বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় তিনি একটি অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার কাজ করছেন। অথচ একটি দায়িত্বশীল দল উগ্র সাম্প্রদায়িক শক্তির পৃষ্ঠপোষকতা দিয়ে দেশের অগ্রগতির পথকে রুদ্ধ করার অপচেষ্টা করছে।

সেতুমন্ত্রী আরও বলেন, ’৭১-র মুক্ত স্বাধীন স্বদেশ যারা চায়নি তারাই এখন এদেশের এগিয়ে যাওয়া মেনে নিতে পারছে না। বাংলাদেশের স্থপতিকে হত্যার মাধ্যমে দেশবিরোধী রাজনীতি শুরু করেছিল যারা, তারা এখনো সুযোগ খুঁজছে তাই প্রতিটি নেতাকর্মীকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

বিএনপির অন্ধ এবং নেতিবাচক রাজনীতি তাদেরকে ইতিমধ্যেই জনবিচ্ছিন্ন করেছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা এখন মরণ কামড় দিতে চায়, কিন্তু দেশের লাখো কোটি জনতা সেই অশুভ শক্তি বলয়ের ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত রয়েছে।

বিএনপি এখন গণতন্ত্র প্রতিষ্ঠার নামে অগণতান্ত্রিক পন্থা খুঁজছে বলেও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় মন্তব্য করেন ওবায়দুল কাদের। বলেন, বিএনপি নির্বাচনে প্রক্রিয়ায় অংশ না নিয়ে, জনমানুষের কাছে না গিয়ে আন্তর্জাতিক মহলের নৈতিক ভূমিকা প্রার্থনা খুঁজছে।

স্মরণসভায় চট্টগ্রাম প্রান্তে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন। এ সময় বক্তব্য দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দিনসহ বিভিন্ন নেতা।

Tag :
আপলোডকারীর তথ্য

পুলিশকে ফাঁকি দেওয়া নেহা বোরা

রাজনীতিকে বিদেশি দূতাবাসের দরজায় নিয়ে গেছে বিএনপি: কাদের

আপডেট সময় ০৪:০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০