ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অস্ত্রোপচার শেষে দেশে ফিরেছেন মুমিনুল

আকাশ স্পোর্টস ডেস্ক: 

আঙুলের সফল অস্ত্রোপচার শেষে দুবাই থেকে দেশে ফিরেছেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। রোববার (১৩ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান মুমিনুল।

বিমানবন্দরে পৌঁছেই নিজের বাসায় চলে যান মুমিনুল। চার সপ্তাহের বিশ্রামে থাকতে হবে তাকে। তাই আগামী বছর জানুয়ারির মাঝামাঝি সময়ে মাঠে ফেরার কথা রয়েছে মুমিনুলের।

আগামী জানুয়ারিতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ খেলবে বাংলাদেশ। তবে ওয়েস্ট ইন্ডিজ এখনো সফর চূড়ান্ত করেনি। সিরিজের আগেই মুমিনুল সুস্থ হবেন বলে আশা করা হচ্ছে।

গত ২৮ নভেম্বর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান গাজী গ্রুপ চট্টগ্রামে টপ-অর্ডার ব্যাটসম্যান মুমিনুল। ইনজুরি গুরুতর হওয়ায় দেশের বাইরে আঙুলে অস্ত্রোপচার করতে হবে বলে জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর গত ৮ ডিসেম্বর চিকিৎসার জন্য দুবাই যান টেস্ট অধিনায়ক।

দুবাই পৌঁছানোর পরদিনই মুমিনুলের আঙুলে অস্ত্রোপচার করা হয়। দুবাইতে কোয়ারেন্টিন নিয়ে কোনো ঝামেলা না থাকার কারণে অস্ত্রোপচার শেষ দ্রুত দেশে ফিরে আসতে পেরেছেন মুমিনুল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অস্ত্রোপচার শেষে দেশে ফিরেছেন মুমিনুল

আপডেট সময় ০৬:৪৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০