ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফজলুর রহমান, ওদের সবার আতঙ্কের নাম: রাশেদ পাচার হওয়া ক্রিপ্টোকারেন্সি দেশে ফিরিয়ে এনেছে সিআইডি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভাইরাল হয়ে রাজনীতি হয় না : সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউমার্কেটে গুলিতে নিহত যুবক শীর্ষ সন্ত্রাসী টিটন: পুলিশ চলন্ত ট্রেন থেকে পড়ে গেল ছেলে, ঝাঁপ দিয়ে বাঁচালেন বাবা অবরোধের মধ্যেই হরমুজ প্রণালি পাড়ি দিল রাশিয়ান নৌযান বিচার শেষ না হলে আওয়ামী লীগের রাজনীতির সুযোগ নেই: আন্দালিভ রহমান পার্থ অতীতের ইতিহাস দিয়ে বর্তমান জামায়াতকে বিশ্লেষণ করবেন না: শাহজাহান চৌধুরী হরমুজ খুলে দেওয়ার দাবি কাতারের, ‘ফ্রোজেন কনফ্লিক্ট’ নিয়ে সতর্কতা মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা, বিপাকে শিক্ষার্থীরা

খেলনা নিয়ে বিবাদ, ৭ বছরের শিশুকে হত্যার পর পুঁতে রাখা হয় রান্না ঘরে

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ৭ বছরের শিশু জিসান হত্যাকাণ্ডের পেছনে রয়েছে খেলনা নিয়ে বিবাদের ঘটনা। তুহিন নামের ১২ বছর বয়সী বন্ধুই তাকে হত্যা করে। জানা গেছে, জিসান ও তুহিন একসঙ্গেই খেলাধুলা করতো। কিন্তু খেলনা না দেয়ার জেরে জিসানকে হত্যা কর হয়। হত্যার পর বস্তায় ভরে রান্না ঘরে পুঁতে রাখা হয়।

আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ন কবিরের আদালতে গ্রেফতারকৃত শিশু তুহিনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সোনারগাঁয়ের তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহসান উল্লাহ আদালতে স্বীকারোক্তির বিষয় নিশ্চিত করেছেন।

জবানবন্দি দেয়া শিশুর বাড়ি সোনারগাঁ জামপুর ইউনিয়নের মহিষটেক বাড়িপাড়া এলাকায়। নিহত শিশু জিসান বিআরস্পিনিং লিমিটেড কোম্পানির মালিক ইলিয়াস শেখের ছেলে।

উপজেলার জামপুর ইউনিয়নের মহিষটেক এলাকা থেকে গত ১ ডিসেম্বর জিসান নিখোঁজ হয়। পরে সোনারগাঁ থানায় তার বাবা ইলিয়াস শেখ বাদী হয়ে একটি জিডি করেন। নিখোঁজের ১০ দিন পর ১০ ডিসেম্বর পাশের বাড়ির একটি রান্না ঘর থেকে জিসানের অর্ধগলিত বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

ফজলুর রহমান, ওদের সবার আতঙ্কের নাম: রাশেদ

খেলনা নিয়ে বিবাদ, ৭ বছরের শিশুকে হত্যার পর পুঁতে রাখা হয় রান্না ঘরে

আপডেট সময় ০৯:০১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০