ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১৮ কোটি মানুষকে মারার গুলি সরকারের নেই: গয়েশ্বর

আকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ১৮ কোটি মানুষকে গুলি করে মারার মতো এত গুলি সরকারের কাছে মজুদ নেই। সুতরাং আমরা যদি মনে করি দেশের জন্য সবাই মরবো তাহলে কেউ মরবো না, সবাই বাঁচবো।

আর আমরা নানাভাবে নানা কৌশলে যদি বাঁচতে চাই, তাহলে নানা অপকৌশলে আমরা তিলে-তিলে সবাই মরবো।

শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ অন্যান্য নেতাদের রোগমুক্তি কামনায় শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরাতো মরবোই, আমাদের স্বাভাবিক মৃত্যু যখন হবার হবে, কিন্তু আমরা যেনো অন্যায়ের শিকার হয়ে মৃত্যুবরণ না করি। দেশটা যেনো আজ মৃত্যুর স্বীকার না হয়, জাতি যেনো আজ মৃত্যুর স্বীকার না হয়। তাই আজকে আমি বলবো করোনার চাইতে যে কঠিন রোগে দেশ আক্রান্ত সেটা থেকে দেশকে মুক্ত করতে হবে।

শ্রমিকদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কাজী আমির খসরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব আলম বাদলের সঞ্চলনায় মিলাদ ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন

আলাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুসহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলেরসহ সভাপতি সুমন ভূঁইয়া প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

১৮ কোটি মানুষকে মারার গুলি সরকারের নেই: গয়েশ্বর

আপডেট সময় ০৪:২৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০