ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ : আইজিপি মার্কিন হামলা হলে ভয়াবহ পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে : প্রতিমন্ত্রী টুকু এইচএসসির আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিন কার্ডের জন্য লাখ ডলার ফি নেয়ার পরিকল্পনা ট্রাম্পের, বড় পরিবর্তনের ইঙ্গিত জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা হবে : প্রতিমন্ত্রী ইশরাক পারিবারিক কলহের জেরে ঘরে আগুন, স্বামীকে তালাক দিলেন স্ত্রী সব স্কুল ও কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক পাবনায় মাইকিং করে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ২

শীতের রেসিপি: হাঁসের কালিয়া

আকাশ নিউজ ডেস্ক:

শীতে মাংস খেতে কমবেশি সবাই পছন্দ করেন। আর সেটি যদি হয় হাঁসের মাংস, তা হলে তো কথাই নেই। নানাভাবে হাঁসের মাংস খাওয়া যায়। এই সময়ে হাঁসের কালিয়া খুবই প্রিয়।

খুব কম সময়ে ঘরেই তৈরি করতে পারেন হাঁসের মাংসের এই মুখরোচক রেসিপি।

উপকরণ :

হাঁস ১টি, পেঁয়াজ কুচি ১ কাপ, দারুচিনি ৩-৪টি, আদা বাটা ৪ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, লালমরিচ গুঁড়া ২ চা চামচ (ঝাল বুঝে), হলুদ গুঁড়া ২ চা চামচ, লবণ পরিমাণমতো, তেল ১ কাপ, পানি (অতিরিক্ত কিছু পানি গরম করে রাখাই উত্তম)।

জয়ত্রী সামান্য, জিরা দুই চিমটি, এলাচ মাঝারি ৪-৫টি, লবঙ্গ ৮-৯টি, শুকনামরিচ ৩-৪টি মাঝারি, মেথি দুই চিমটি, তেজপাতা বড় একটি, পাঁচফোড়ন দুই চিমটি, গোলমরিচ গুঁড়া পরিমাণমতো।

যেভাবে করবেন :

একটি কড়াইতে মসলা ঢেলে পাউডার বা গুঁড়া করে নিন। কড়াইতে তেল গরম করে প্রথমে পেঁয়াজ কুচি দিন, সঙ্গে দিন সামান্য লবণ এবং দারুচিনি। আগুন মাঝারি আঁচে রাখুন। পেঁয়াজ কুচি একটু হলদে হয়ে এলে আদা ও রসুন বাটা, লালমরিচ গুঁড়া এবং হলুদ গুঁড়া দিন। একটু ভেজে এক কাপ পানি দিন এবং ভালো করে মিশিয়ে নিন। ভালো করে কষিয়ে তেল ওপরে উঠে এলে হাঁসের মাংস দিন।

আগুন মাঝারি আঁচেই রাখুন। কিছুক্ষণ পর পর এক কাপ করে গরম পানি দিন, মাংস নরম না হলে আরও এক কাপ পানি দিয়ে ঢাকনা দিন। মাঝে মাঝে নেড়ে দিন।

মাংস নরম হয়ে এলে মসলা দিন এবং ভালো করে নেড়ে মিশিয়ে নিন। ঢাকনা দিয়ে মাঝারি আঁচে রাখুন আরও কিছুক্ষণ। মাংস নরম হয়ে ভুনা হলে চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ : আইজিপি

শীতের রেসিপি: হাঁসের কালিয়া

আপডেট সময় ১১:৫৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০