ঢাকা ১০:৩২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেহেরপুর সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা বিএসএফের ডেঙ্গু প্রতিরোধে মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ পালন করা হবে: আবদুস সালাম মৎস্য ও সামুদ্রিক খাতে বড় বিনিয়োগ টানছে ‘মিডা’ ও ‘জাইকা’ একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে: অর্থমন্ত্রী দলগুলোর নির্বাচনী প্রতিশ্রুতি ‘রাজনৈতিক ধোঁকাবাজি’: আনু মুহাম্মদ গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাশ লংকানদের হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ স্থানে টাইগাররা ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১০৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার যুবক বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ চার সপ্তাহে রেমিট্যান্স এলো ২৫৯ কোটি ডলার

খুলনাকে হারিয়ে শেষ চারে ঢাকা

আকাশ স্পোর্টস ডেস্ক:  

জেমকন খুলনাকে হারিয়ে বঙ্গবন্ধু টি-২০ কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বেক্সিমকো ঢাকা। যদিও আগেই সেমিফাইনাল আগেই নিশ্চিত করেছে জেমকন খুলনা। ঢাকার দেয়া ১৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫৯ রানেই গুটিয়ে গেছে খুলনা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৭৯ রান করে ঢাকা। খুলনার হয়ে রান তাড়া করতে নামেন জহুরুল ইসলাম অমি ও জাকির হাসান। শুরুতেই জাকিরকে হারায় খুলনা। তিনে নামা সাকিব আল হাসানও ব্যাট হাতে ব্যর্থতার বৃত্তে বন্দী থেকেছেন।

দ্রুত ২ উইকেট হারানোর পর দলের হাল ধরেন অমি ও মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যক্তিগত ২৩ রানে রিয়াদ আউট হওয়ার পর ধস নামে খুলনা শিবিরে। অমি ফেরেন ৫৩ রানে। শামিম হোসেনের ২৩ রান হারের ব্যবধানই কমিয়েছে শুধু।

শেষ পর্যন্ত নির্ধারিত কোটার ৩ বল বাকি থাকতে অল আউট হয় খুলনা। ঢাকার হয়ে একাই ৫ উইকেট শিকার করেছেন রবিউল ইসলাম রবি। এছাড়া রুবেল হোসেন ও মুক্তার আলী দুটি করে উইকেট নেন।

এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ঢাকার হয়ে ইনিংস উদ্বোধন করতে নামেন নাঈম শেখ ও সাব্বির রহমান। শুরুতেই ঝড় তোলেন নাঈম। সাকিব আল হাসানের এক ওভারে চার ছক্কা মারেন তিনি।

সাজঘরে ফেরার আগে ১৭ বলে ৩৬ রান করেন নাঈম। তিনে নামা আল আমিনও করেন ৩৬। তবে এরপর হঠাৎ করেই ঢাকার ইনিংস ধস নামে। মুশফিকুর রহিম ৩ ও ইয়াসির আলী রাব্বি আউট হন ০ রানে।

এরপর সাব্বিরের সঙ্গে দলের হাল ধরেন আকবর আলী। সাব্বির তুলে নেন চলতি আসরে নিজের প্রথম হাফ সেঞ্চুরি। তিনি ৫৬ ও আকবর ৩১ রান করেন। এরপর ঢাকার আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি। শেষ পর্যন্ত ১৭৯ রানে থামে দলটির ইনিংস।

খুলনার হয়ে দুই উইকেট শিকার করেন শহিদুল ইসলাম। এছাড়া একটি করে উইকেট নেন মাশরাফী বিন মোর্ত্তজা, নাজমুল ইসলাম অপু ও হাসান মাহমুদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেহেরপুর সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা বিএসএফের

খুলনাকে হারিয়ে শেষ চারে ঢাকা

আপডেট সময় ০৫:১৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০