ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টিনএজারদের ত্বক ও চুলের যত্ন

আকাশ নিউজ ডেস্ক: 

ত্বকচর্চার কোনো বয়স লাগে না। যখনই ত্বকের সমস্যা হবে তখনই সমাধানের চেষ্টা করতে হবে। প্রতিদিন যদি ত্বক ঠিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা যায় তাহলেই ত্বক থাকবে সুন্দর। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে ত্বকের যত্নের ধরনেও কিছু পরিবর্তন হয়। ধীরে ধীরে আবহাওয়া পরিবর্তন হতে শুরু করেছে।

এ সময় সব থেকে বেশি সমস্যা হয় কিশোর-কিশোরী বয়সের ছেলেমেয়েদের। কারণ হরমোন পরিবর্তনের কারণে এ বয়সে ছেলেমেয়েদের ত্বকের সমস্যা দেখা দেয়। ঠিকমতো যত্ন না নেয়ার কারণে সমস্যা বাড়তেই থাকে, ব্রণ থেকে ইনফেকশন, দাগ, গর্ত সব একই সঙ্গে দেখা দেয়। শীত আসার শুরুতে সমস্যাগুলো বাড়তে থাকে।

ত্বকের সমস্যার সঙ্গে সঙ্গে চুল পড়ার সমস্যা ও হাত পা শুষ্ক হয়ে যায়। কিশোর-কিশোরী বয়সের এ সমস্যাগুলোর সমাধানের জন্য সহজ এবং কার্যকরী সমাধান এবং এ বিষয়ে জানাচ্ছেন অ্যারোমা থেরাপিস্ট জুলিয়া আজাদ-

এ বয়সে হরমোন ইমব্যালেন্সের কারণে সিবসিয়াম গ্লান্ড অ্যাকটিভ হওয়ার কারণে ব্রণের সমস্যা ও ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস সব কিছুই একসঙ্গে চলতে থাকে। তাই প্রথমে ব্রণের সমস্যা সমাধান করতে হলে সপ্তাহে তিন দিন একটি ফেস প্যাক ব্যবহার করতে হবে।

প্যাক- মুলতানি মাটি আধা চা চামচ, এলোভেরা জেল আধা চা চামচ, বেসন আধা চা চামচ, কস্তুরি হলুদ গুঁড়া আধা চা চামচ।

সব একসঙ্গে মিশিয়ে গোলাপজল দিয়ে ফেস প্যাক বানিয়ে নিতে হবে। প্রথমেই বেসন পানিতে গুলিয়ে মুখ পরিষ্কার করে নিতে হবে। এরপর ফেস প্যাক পুরো মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে পানির ঝাপটা দিয়ে ধুয়ে ফেলতে হবে।

৪ চা চামচ গোলাপজল মিশিয়ে মুখে লাগিয়ে আধা ঘণ্টা পর পানির ঝাপটা দিয়ে ধুয়ে ওয়াটার বেস ময়েশ্চারাইজার লাগিয়ে দিতে হবে। প্রতিদিন এভাবে যত্ন নিলে ব্রণের সঙ্গে সঙ্গে ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডসের সমস্যার সমাধান হয়ে আসবে। আর হাত ও পায়ের যত্নে লেবুর রসের সঙ্গে চিনি মিলিয়ে ম্যাসাজ করতে হবে। হাত এবং পা ৫ মিনিট ভালো করে ধুয়ে ময়েশ্চারাইজিং করে নিতে হবে। রাতে শোবার সময় ভ্যাসলিন লাগিয়ে ঘুমাবেন। তাহলে হাত ও পায়ের রুক্ষতা কমবে খুব সহজে।

চুলের যত্নে হট অয়েল ম্যাসাজ করতে হবে সপ্তাহে দুই দিন। সমপরিমাণ নারিকেল তেল ও কেস্টর অয়েল হালকা গরম করে চুলে হালকা হাতে ম্যাসাজ করে একঘণ্টা পর শ্যাম্পু করে ফেলতে হবে। শ্যাম্পুর পর কন্ডিশনিং করে নিলেই চুল পড়াও কমে যাবে চুলের রুক্ষতাও ঠিক হয়ে যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

টিনএজারদের ত্বক ও চুলের যত্ন

আপডেট সময় ১১:৫৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০