ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

‘মাইনাস ৫০ ডিগ্রি’ তাপমাত্রায় এক সপ্তাহ গাড়িতে আটকে যুবকের মৃত্যু

আকাশ নিউজ ডেস্ক:  

রাস্তা ভুলে যাওয়ায় মর্মান্তিক পরিণতি হলো এক যুবকের। প্রায় এক সপ্তাহ ধরে গাড়িতে থাকার পরে প্রচণ্ড শীতে মৃত্যু হয় ওই যুবকের। জানা গেছে, তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রিতে পৌঁছে যাওয়ায় শেষ পর্যন্ত মৃত্যু হয় ওই যুবকের। তবে যুবকের মৃত্যু হলেও তার সঙ্গী নিজেকে বাঁচাতে সক্ষম হয়, কিন্তু তার অবস্থাও আশঙ্কাজনক।

রাশিয়ার ইয়াকুটিয়া অঞ্চলে এই ঘটনা ঘটেছে। মৃত যুবকের বয়স মাত্র ১৮ বছর। এক সপ্তাহ আগে সে রাস্তা হারিয়ে ফেলেছিল। এরপর ঠাণ্ডা এতটাই তীব্র হয়ে পড়ে যে, গাড়ির ভেতর থেকে বের হতে পারেনি সে। অবশেষে অনুসন্ধান দলটি তার মৃতদেহ খুঁজে পায়।

জানা যায়, গত ২৮ নভেম্বর দুই যুবক টয়োটা চেজার গাড়িতে করে রাশিয়ার ইয়াকুটস্ক থেকে মাগাদানের দিকে যাত্রা শুরু করে। এই দু’টি শহরের মাঝামাঝি রাস্তা কলিমা হাইওয়েটিকে অত্যন্ত বিপজ্জনক বলে মনে করা হয়। এই অঞ্চলে রাতের তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রিতে নেমে যায়। উদ্ধারকারী দল দেখতে পায় যুবকের গাড়ির রেডিয়েটারটিও ভেঙে পড়ে রয়েছে। গাড়িটি একটি বন্ধ হাইওয়েতে আটকে ছিল। কীভাবে যুবক মূল সড়ক থেকে রাস্তায় পৌঁছেছিল তা এখনও ঠিক বোঝা যাচ্ছে না।

যুবকের গাড়িটি যেখানে পাওয়া যায় সেখান থেকে ১২০ কিমি দূরেই ছিল বস্তি। অন্যদিকে বেঁচে থাকা যুবকটিও শীতের কারণে অসুস্থ হয়ে পড়েছিল। উদ্ধারকারীদল দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করেন এবং বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

‘মাইনাস ৫০ ডিগ্রি’ তাপমাত্রায় এক সপ্তাহ গাড়িতে আটকে যুবকের মৃত্যু

আপডেট সময় ১১:২৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০