ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প মাটি খুঁড়ে অজ্ঞাত মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী ‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ

চুলের পেছনে ৫০ ঘণ্টা!

অাকাশ বিনোদন ডেস্ক:

ষাট পেরোলেও অভিনেতা অনিল কাপুর চিরতরুণ—এ কথা যে-কেউ স্বীকার করবেন। আর স্টাইলিংয়ের ব্যাপারে যে তিনি এক ফোঁটাও ছাড় দেন না, এ কথা তাঁর কাছের মানুষেরা ভালো জানেন। মেয়ে সোনম কাপুর বোধ হয় বাবার কাছ থেকেই এই গুণ পেয়েছেন। তবে এদিক থেকে সোনম এখনো তাঁর বাবাকে পেছনে ফেলতে পারেননি। অনিল কাপুর তাঁর নতুন ছবি ‘ফ্যানি খান’-এর জন্য নতুন হেয়ার স্টাইল করিয়েছেন। আর মনের মতো লুক পেতে পাক্কা ৫০ ঘণ্টা সময় লেগেছে তাঁর। লোকটার ধৈর্য আছে বটে।

রাকেশ ওম প্রকাশ মেহরা প্রযোজিত ‘ফ্যানি খান’ ছবিতে অনিলকে দেখা যাবে একজন উচ্চাকাঙ্ক্ষী সংগীতজ্ঞের ভূমিকায়। পরিচালক অতুল মাজরেকরের সঙ্গে আলাপ-আলোচনা করে চুলের স্টাইল পরিবর্তনের সিদ্ধান্ত নেন ‘মিস্টার ইন্ডিয়া’। এ জন্য মুম্বাইয়ের সবচেয়ে নামী সেলুনে ধরনা দেন তিনি। সূত্র জানায়, সেই সেলুনের টানা পাঁচ দিন ১০ ঘণ্টা করে সময় দিয়েছেন এই তারকা। যথার্থ রূপ পেতে তিনি প্রয়োজনে আরও সময় দিতেও রাজি ছিলেন। শরীর ফিট করার জন্য নিয়মিত শরীরচর্চাও করছেন অনিল। কিন্তু পায়ের গোড়ালিতে চোট পাওয়ায় শরীরচর্চায় কিছু পরিবর্তন আনতে হয়েছে তাঁকে। কাঙ্ক্ষিত শারীরিক গঠন পেতে তাই অনিলকে এক মাস বেশি অপেক্ষা করতে হলো।

গত রোববার টুইটারে নিজের নতুন লুক প্রকাশ করেন এই নায়ক। নিজের সাদাকালো চুলের ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘ফ্যানি খুব সাধারণ, কিন্তু তাঁর পরিস্থিতি জটিলতা সৃষ্টি করে।’ আরেক জায়গায় এই অভিনেতা লেখেন, ‘ফ্যানি খানের অনেক রূপ। তাই তাঁর মুখ দেখে ধোঁকা খেয়ো না। তাঁর ধূসর চুলের আড়ালে আছে রাজ্যের গোপনীয়তা।’

এই গোপনীয়তা ফাঁস হবে ‘ফ্যানি খান’ ছবি মুক্তির পর। এই সিনেমায় অনিলের সঙ্গে দেখা যাবে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনকেও। হিন্দুস্তান টাইমস।

Tag :
আপলোডকারীর তথ্য

চুলের পেছনে ৫০ ঘণ্টা!

আপডেট সময় ০৯:৫০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭