ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান

রিয়াজ-মিশার সিনেমা বয়কটের ঘোষণা

অাকাশ বিনোদন ডেস্কঃ

চলচ্চিত্র অঙ্গনে অস্থিরতার মধ্যে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সহসভাপতি রিয়াজ উদ্দিন আহমেদকে বয়কটের ঘোষণা দিয়েছে প্রদর্শক সমিতি।

বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদের ওপর হামলায় অভিযোগে চিত্রনায়ক রিয়াজ, খল অভিনেতা মিশা সওদাগর ও খোরশেদ আলম খসরু প্রযোজিত সিনেমা প্রদর্শন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতারা।

উল্লেখ, ঈদুল ফিতরে যৌথ প্রয়োজনার দুই চলচ্চিত্র ‘বস টু’ ও ‘নবাব’ মুক্তি দেওয়ার জের ধরে শারীরিকভাবে লাঞ্ছিত হতে হয় মধুমিতা প্রেক্ষাগৃহের মালিক ও চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদকে।

ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, আমরা কমিটির কয়েকজন মিলে প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নিয়েছি যে সিনেমা হলে চিত্রনায়ক রিয়াজ, খলনায়ক মিশা সওদাগর ও প্রযোজক খসরুর ছবি প্রদর্শন করব না। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী ২৬ জুলাই আমাদের বার্ষিক বৈঠকে নেওয়া হবে। তখন হল মালিকদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক কাজী শোয়েব রশিদ বলেন, রিয়াজ ও মিশা সওদাগর অভিনীত কোনো চলচ্চিত্র সিনেমা হলে প্রদর্শিত হবে না। একইভাবে খোরশেদ আলম খসরু প্রযোজিত কোনো চলচ্চিত্রও প্রদর্শিত হবে না কোনো প্রেক্ষাগৃহে।

Tag :
আপলোডকারীর তথ্য

শাহ আমানতে রান্নার সরঞ্জামে সোনা পাচার, আটক ১

রিয়াজ-মিশার সিনেমা বয়কটের ঘোষণা

আপডেট সময় ১২:২২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০১৭