ঢাকা ১২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা মোদির ‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’ জিয়া হত্যা মামলার আসামি মোজাফফর ট্রাইব্যুনালে তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

রাঙ্গামাটিতে ঘুমন্ত জেএসএস সদস্যকে ব্রাশফায়ারে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক: 

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ঘুমন্ত সংস্কারবাদী জনসংহতি সমিতির (জেএসএস) এক সদস্যকে ব্রাশফায়ার করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

শনিবার দিনগত রাত ২টার দিকে বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের পাকুজ্জাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জেএসএস সদস্যের নাম রতন প্রিয় চাকমা (৩৫) ওরফে ধীমান। তিনি একই এলাকার বৃদ্ধ মঙ্গল চাকমার ছেলে। ধীমান উপজেলা নানিয়ারচর সদরে অবস্থান করতেন এবং সেখানে চেয়ারম্যান প্রগতি চাকমার ব্যক্তিগত নিরাপত্তাকর্মী ছিলেন। তিনি সংস্কারবাদী জনসংহতি সমিতির (জেএসএস) সদস্য ছিলেন বলে জানা গেছে।

জানা যায়, কর্মস্থল নানিয়ারচর সদর থেকে শনিবার বাঘাইছড়ির নিজ বাড়িতে ফেরেন ধীমান। রাত ২টার দিকে তিনি নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এ সময় একদল সশস্ত্র সন্ত্রাসী অতর্কিত হানা দেয়।

এর পর তার বাড়িটি ঘিরে ধীমানকে লক্ষ্য করে অন্তত ৩০-৩৫ রাউন্ড গুলি ছোড়ে এলোপাতাড়ি ব্রাশফায়ার করে সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলেই ধীমান মারা যান।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেন বাঘাইছড়ি থানার ওসি আশরাফ উদ্দিন।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ঘটনার পর এলাকায় তল্লাশি চালাচ্ছেন বিজিবি মারিশ্যা জোনের সদস্যরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

রাঙ্গামাটিতে ঘুমন্ত জেএসএস সদস্যকে ব্রাশফায়ারে হত্যা

আপডেট সময় ০৪:৪৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০