ঢাকা ১১:২৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ী হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ হবে : চিফ প্রসিকিউটর বিরোধী দল দমনে সরকার বলপ্রয়োগের পথই বেছে নিয়েছে: হাসনাত আবদুল্লাহ এনসিপি নেতার বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও ছিনতাইয়ের অভিযোগ কর্ণফুলী নদী থেকে তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার নরসিংদীতে বাড়িতে ঢুকে যুবকের মাথায় ও পায়ে গুলি করে হত্যা অবদান নিয়ে বিতর্ক তুলে যারা অনৈক্য তৈরি করেছে ব্যর্থতার দায় তাদের: এবি পার্টি তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

তারা অনেক শক্তিশালী ভাবলে সেটা ভুল ধারণা: স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

কওমি মাদ্রাসাভিত্তিক হেফাজতে ইসলামসহ যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের সতর্ক করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেন, যদি কেউ মনে করেন, তারাই অনেক শক্তিশালী হয়ে গেছেন, এটা তাদের ধারণার ভুল।

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। এসময় দেশে কোনো ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে দেয়া হবে না বলেও মন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করেন।

গত শুক্রবার রাতে কুষ্টিয়া সদরের পাঁচ রাস্তা মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন একটি ভাস্কর্য ভাঙচুরের ঘটনার ভিডিও ফুটেজ দেখে মাদ্রাসার চারজন শিক্ষার্থীকে গ্রেপ্তারের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এরা হলেন আবু বকর, নাহিদ, আলামীন ও ইউসুফ। তারা স্থানীয় ইবনে মাসউদ মাদ্রাসার চার শিক্ষার্থী বলে শনাক্ত করা হয়েছে।

সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাস্কর্যের নিরাপত্তার বিষয়ে দেখা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের দেশ ধর্ম নিরপেক্ষ দেশ। সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে। আমরা কাউকে বাড়াবাড়ি করতে দিই না। আমরা কারও নিয়ন্ত্রণে নেই।’

দেশে জাতির পিতার ভাস্কর্যের অভাব নেই। তবে সম্প্রতি ঢাকার ধোলাইরপাড়ে বঙ্গবন্ধুর নতুন একটি ভাস্কর্য নির্মাণকে ঘিরে এটির বিরোধিতায় নামে কওমি মাদ্রাসাকেন্দ্রিক রাজনৈতিক দলগুলো। প্রথমে চরমোনাইয়ের পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন এর বিরোধিতা করলেও পরে সক্রিয় হয় হেফাজতে ইসলাম। এই ভাস্কর্য নির্মাণ হলে টেনেহিঁচড়ে ফেলে দেয়া হবে বলেও হুমকি দিয়েছেন হেফাজতের আমীর জুনায়েদ বাবুনগরী।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি কেউ মনে করেন, তারাই অনেক শক্তিশালী হয়ে গেছেন, এটা তাদের ধারণার ভুল। তারা মিথ্যা ও বিভ্রান্তি করার জন্য…আমি গতকাল ফেসবুকে দেখেছি একটা ছোট ছেলে বলছে যে, মুক্তিযুদ্ধে কত শহীদ হয়েছে, তার চেয়ে বেশি রক্ত হেফাজতের তারা দিয়েছে। এই যে মিথ্যাচার, এই যে বিভ্রান্তি অল্পবয়সের ছেলের মাথার মধ্যে দিচ্ছে এটা তারা জেনেশুনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দিচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘হেফাজতের ওই ঘটনার পর আমরা স্পষ্ট করে বলে দিয়েছিলাম, কয়জন শহীদ হয়েছেন, কোন মাদ্রাসার, কোন বাড়ির তা যেন আমাদের এসে জানায়, আমরা কিন্তু তাদের সেই তালিকা এখনও পাইনি। এটাই হলো বাস্তবতা।’

হেফাজতের কিছু নেতার উসকানিমূলক বক্তব্য এই প্রেক্ষাপট তৈরি হয়ে থাকলে তার জন্য সংগঠনটির শীর্ষ নেতারা হুকুমের আসামি হবেন কি না প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হেফাজতের নেতা হুকুমের আসামি হবেন কি না, কে হবেন সেটা তদন্তের ব্যাপার, তদন্তে যার নাম বেরিয়ে আসবে তার নামেই মামলা হবে, এটা স্পষ্ট। সরকার কারও প্রতি নমনীয় না। আমাদের সামনে যে ঘটনা আসছে, সেটা আমরা দেখছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান

তারা অনেক শক্তিশালী ভাবলে সেটা ভুল ধারণা: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৪:৩২:৫৪ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০