ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রেসিপি: চিকেন-ভেজিটেবল স্প্রিং রোল

আকাশ নিউজ ডেস্ক: 

বাজারে হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে শীতের সবজি। বিভিন্ন ধরনের সবজি দিয়ে বিকেলের নাস্তায় ঘরেই তৈরি করতে পারেন মচমচে স্প্রিং রোল।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন-

উপকরণ :

তেল- প্রয়োজন মতো, মুরগির মাংস- ১ কাপ (হাড় ছাড়া), লবণ- স্বাদ মতো, রসুন কুচি- ১ চা চামচ, আদা কুচি- ১ চা চামচ, পেঁয়াজ কুচি- ১ টেবিল চামচ, চিলি ফ্লেকস- ১ চা চামচ, গাজর- ১/৪ কাপ (কুচি), শিম- ১/৪ কাপ (কুচি), বাঁধাকপি- আধা কাপ (কুচি), লাল ক্যাপসিকাম- ১/৪ কাপ (কুচি), সয়া সস- আধা চা চামচ , ওয়েস্টার সস- ১ চা চামচ, টেস্টিং সল্ট- ১/৪ চা চামচ, কর্ন ফ্লাওয়ার- ১ টেবিল চামচ, স্প্রিং রোল পেস্ট্রি সিট- প্রয়োজন মতো, ময়দা- ২ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি  :

প্যানে ১ টেবিল চামচ তেল গরম করে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি ও চিলি ফ্লেকস দিয়ে কিছুক্ষণ নাড়ুন। মাংস ছোট টুকরা করে দিয়ে দিন। লবণ দিয়ে নেড়েচেড়ে ভাজুন ৫ মিনিট। চুলার আঁচ মিডিয়ামের চাইতে বেশি থাকবে।

মাংস ভাজা ভাজা হয়ে গেলে সব সবজি ও সয়া সস, ওয়েস্টার সস ও টেস্টিং সল্ট দিয়ে নাড়ুন এক মিনিট। ২ টেবিল চামচ পানিতে কর্ন ফ্লাওয়ার গুলে দিয়ে দিন। আরও এক মিনিট উচ্চতাপে রেখে নাড়ুন।

পেস্ট্রি সিট ফ্রিজ থেকে বের করে কাপড় দিয়ে ঢেকে রাখুন যেন শুকিয়ে না যায়। ২ টেবিল চামচ পানিতে ময়দা গুলে নিন।

একটি পেস্ট্রি সিট নিয়ে ফিলিং এর সবজি দিন মাঝে। ময়দার মিশ্রণ চারদিকে লাগিয়ে ভাঁজ করে নিন।

স্প্রিং রোল জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন এই পর্যায়ে। খাওয়ার আগে ডুবো তেলে মচমচে করে ভেজে নিন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ: ইরানের দাবি

রেসিপি: চিকেন-ভেজিটেবল স্প্রিং রোল

আপডেট সময় ১১:৫০:৩১ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০