ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

ভোটাধিকার পুনরুদ্ধার করতে অবৈধ সরকারকে বিদায় দিতে হবে: মান্না

আকাশ জাতীয় ডেস্ক:  

নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, গত জাতীয় সংসদ নির্বাচনে কী হয়েছিল আপনারা জানেন, ভোট ডাকাতি হয়েছিল। এই অবৈধ সরকার ভোট চোর। তখন থেকে সারা দেশে সিটি, পৌর, ইউনিয়ন পরিষদসহ যতগুলো ভোট হয়েছে, তাতে ভোট ডাকাতি করা হয়েছে। এ জন্য আগামী নির্বাচনে ভোট ডাকাতদের গলায় গামছা লাগাতে হবে।

তিনি আরো বলেন, আপনারা ভোট দেন একজনকে জিতেন আরেক জন, ভোট পাবেন একজন, জিতবেন আরেক জন। কথায় আছে না খায় দায় চিকন আলী, মোটা হয় জোব্বার, এখন এই পরিস্থিত সৃষ্টি হয়েছে। তাই ভোটাধিকার পুনরুদ্ধার করতে হলে এই অবৈধ সরকারকে বিদায় দিতে হবে। প্রয়োজনে আপনাদেরকে রাজপথে নামতে হবে।

শুক্রবার সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাগরবন্দর মোড়ে এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যর আহ্বায়ক শহিদুল ইসলাম। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর নাগরিক ঐক্যর নেতা আনিছুর রহমান খসরু, সাকিব আনোয়ার, উপজেলা নাগরিক ঐক্যর যুগ্ম আহ্বায়ক আব্দুল বাছেদ বাদশা, এনামুল হক, ছাত্র ঐক্যের নেতা সাইদুর রহমান সাগর, সাইফুল ইসলাম, তছলিম উদ্দিন, বিদ্যুৎ, রতন ও অমিত হাসান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

ভোটাধিকার পুনরুদ্ধার করতে অবৈধ সরকারকে বিদায় দিতে হবে: মান্না

আপডেট সময় ০৯:৩৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০