ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশটাকে আফগানিস্তান বানানোর চেষ্টা চলছে: শামীম ওসমান

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশকে আফগানিস্তান বানানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।

শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজের আগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্ব পাড়ার মজিববাগ এলাকার মজিববাগ বাইতুর রহমান জামে মসজিদের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শামীম ওসমান বলেন, বাংলাদেশের ভেতরে-বাহিরে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। দেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। ইসলামকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমাদের এ ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। আমাদের সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে হলে ভালো মানুষদের নিয়ে কাজ করতে হবে। ভালো মানুষদের নিয়ে কাজ না করলে সমাজকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।

তিনি বলেন, আমরা চাই প্রতিটি ওয়ার্ড ভিত্তিক পঞ্চায়েত কমিটি গঠন করতে। যাতে সমাজের ভালো মানুষগুলো কাজ করবেন অন্যায়ের বিরুদ্ধে। কে আওয়ামী লীগ, কে বিএনপি বা কে জাতীয় পার্টি তা দেখা হবে না সব ভালো মানুষের সমম্বয়ে গঠন হবে এ কমিটি।

বক্তব্য দেওয়ার একপর্যায়ে সাংসদ শামীম ওসমান মসজিদে উপস্থিত সব মুসল্লিদের কাছে নিজের ভুল-ভ্রান্তির জন্য ক্ষমা চেয়ে বলেন, আমি মৃত্যুর পরে কারো কাছে ক্ষমা চাইতে পারবো না। তাই আমি মৃত্যুর পূর্বেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।

এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, মাদানীনগর মাদ্রাসার মোহতামি মুফতি ফয়জুল্লাহ স্বন্দীপি, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও মজিববাগ বাইতুর রহমান জামে মসজিদের মুতাওয়াল্লি মো. মজিবুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্যানেল মেয়র মতিউর রহমান মতি, কাউন্সিলর ওমর ফারুক, ইফতেখার আলম খোকন, শাহজাল বাদল, মো. ইকবাল হোসেন, রুহুল আমিন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু, আওয়ামী লীগ নেতা মাহবুব হোসেন, আবুল হোসেল আবুল, মহসিন ভূইয়া, যুবলীগ নেতা মো. ফারুক ও হুমায়ুন কবির প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দেশটাকে আফগানিস্তান বানানোর চেষ্টা চলছে: শামীম ওসমান

আপডেট সময় ০৬:২৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০