ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

‘উগ্রবাদ’ ছড়ানোর দায়ে ৭৬টি মসজিদ বন্ধ করে দেবে ফ্রান্স!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

‘ধর্মীয় উগ্রবাদ’ ও ‘বিচ্ছিন্নতাবাদীদের’ ঠেকাতে মসজিদ বন্ধের সিদ্ধান্ত নিতে যাচ্ছে ফ্রান্স সরকার। ইতোমধ্যে ‘ধর্মীয় উগ্রবাদ’ ছড়ানোর দায়ে ৭৬টি মসজিদকে ‘কালো তালিকাভুক্তি’ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রনালয়।

বৃহস্পতিবার এই ঘোষণা দেন ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রী জেরাল্ড দারমানিন। বলেন, ‘তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বন্ধ করা দেয়া হবে এসকল মসজিদ।’ খবর আল জাজিরা।

মসজিদ ছাড়াও উগ্রবাদে জড়িত থাকার সন্দেহে ৬৬ জন অনিবন্ধিত শরণার্থীকে নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানান দারমানিন।

এর আগে গত ২০ অক্টোবর প্যারিসের বাইরের মসজিদ সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেয় ফ্রান্স।

দেশটির গনমাধ্যম জানিয়েছে, উগ্রবাদ ছড়ানোর দায়ে ইতোমধ্যে ‘মুসলিম দাতব্য বারাকা সিটি’ এবং ‘সংখ্যালঘুদের ওপর ঘৃণাবাদী অপরাধ পর্যবেক্ষণকারী নাগরিক অধিকার গ্রুপ ‘কালেক্টিভ এগেইনেস্ট ইসলামোফোবিয়া ইন ফ্রান্স’ বন্ধ করে দেওয়া হয়েছে।

বিখ্যাত ম্যাগাজিন সার্লি এবদোতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর কার্টুন প্রকাশের জেরে ফ্রান্সে বেশ কয়েকটি প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে। একজন শিক্ষকসহ এসব হামলায় নিহত হন বেশ কয়েকজন।

হামলার ঘটনাগুলোকে ‘ইসলামী উগ্রবাদ’ হিসেবে আখ্যায়িত করে কঠোর ব্যবস্থা নেয়ার অঙ্গিকার করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

‘উগ্রবাদ’ ছড়ানোর দায়ে ৭৬টি মসজিদ বন্ধ করে দেবে ফ্রান্স!

আপডেট সময় ০৬:৫৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০