ঢাকা ০৯:১০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী আমরা ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি : মির্জা ফখরুল জুলাইয়ে দেশে এলো ৩৫ হাজার ৪০০ কোটি টাকার রেমিট্যান্স স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনে জুলাইয়ের ভিত্তি রচিত হয় : পানিসম্পদমন্ত্রী বেনজিরকে ফেরাতে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদে যাত্রাবাড়ীতে বিএনপির বিক্ষোভ ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ প্রধানমন্ত্রী যুবক ও যুব নারীদের কর্মসংস্থান নিশ্চিত করতে চান: ক্রীড়া প্রতিমন্ত্রী

‘হেফাজত-খেলাফতের অবস্থান রাষ্ট্রদ্রোহিতা, মোকাবেলা রাজনৈতিকভাবে’

আকাশ জাতীয় ডেস্ক: 

ভাস্কর্য ও মূর্তি বনাম যে বিতর্ক তোলা হয়েছে, তা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, রাজধানীতে ভাস্কর্য নির্মাণের বিরুদ্ধে হেফাজত ও খেলাফতের অবস্থান রাষ্ট্রদ্রোহিতা ও দেশদ্রোহিতার শামিল। এটি রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে।

বৃহস্পতিবার ভাস্কর্য বিতর্কসহ সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতিতে ওয়ার্কার্স পার্টির ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মেনন বলেন, সাম্প্রদায়িক ও অগণতান্ত্রিকশক্তি ধর্মকে আবার ঢাল হিসেবে ব্যবহার করছে। ইসলাম ধর্মকে তারা আবার বিতর্কিত করতে চায়। এখন ভাস্কর্য ও মূর্তি গুলিয়ে তারা যে বিতর্ক তারা তুলেছে, তা মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানবিরোধী।

বাবুনগরীর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, তাদের শর্ত মত দেশ পরিচালনা করতে হবে। তারা স্পষ্টভাবেই সরকারের মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। এখানে ধৈর্য বা নীরবতার কৌশল নেয়ার কোনো অবকাশ নেই। তাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করা ছাড়া আর কোনো পথ নেই।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। পার্টির পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, সুশান্ত দাস, কামরুল আহসান, কেন্দ্রীয় সদস্য মোস্তফা আলমগীর রতনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৯ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টাইন তারকা

‘হেফাজত-খেলাফতের অবস্থান রাষ্ট্রদ্রোহিতা, মোকাবেলা রাজনৈতিকভাবে’

আপডেট সময় ০৪:৫৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০