ঢাকা ০২:০৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের রাজধানীর কাঁঠালবাগানে পারিবারিক দ্বন্দ্বে স্ত্রী-শাশুড়িকে হত্যা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল

আইএইএ’র বেশিরভাগ পরিদর্শকই আমেরিকার গুপ্তচর: ইরান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা আইএইএ’র অধিকাংশ পরিদর্শকই আমেরিকার গুপ্তচর বলে দাবি করেছে ইরান। মঙ্গলবার দেশটির পার্লামেন্টের বোর্ড অব ডাইরেক্টর্সের সদস্য আহমাদ আমিরাবাদি ফারাহানি এই দাবি করেন।

তিনি বলেন, তার দেশের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শন করতে আসা জাতিসংঘের বেশিরভাগ পরিদর্শকই মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র গুপ্তচর। ছদ্মবেশী এসব পরিদর্শক ইরানের পরমাণু বিজ্ঞানীদের তথ্য সিআইএ’র হাতে তুলে দিয়েছেন।

ইরানপ্রেস বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ইরানের আইনপ্রণেতারা গতকাল দেশবিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জাতীয় স্বার্থ সংরক্ষণ সংক্রান্ত একটি বিল অনুমোদন করেন। বিলটিতে ইরানে জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা আইএইএ’র পরিদর্শকদের প্রবেশাধিকার সীমিত করে দেয়ার কথা বলা হয়েছে।

তারা বলছেন, এসব পরিদর্শকদের দেয়া তথ্যের ভিত্তিতে ইরানের শত্রুরা একের পর এক এদেশের পরমাণু বিজ্ঞানীদের হত্যা করে যাচ্ছে।

তবে আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইরানি পার্লামেন্টের বিল সম্পর্কে এক প্রতিক্রিয়ায় বলেছেন, ইরানের পরমাণু স্থাপনাগুলোতে পরিদর্শন বন্ধ হয়ে গেলে তাতে কারো লাভ হবে না। গ্রোসির বক্তব্য প্রত্যাখ্যান করে ইরানের সিনিয়র সংসদ সদস্য ফারাহানি বলেন, তার দেশ এতদিন স্বেচ্ছায় এনপিটি চুক্তির সম্পূরক প্রটোকল বাস্তবায়ন করে আসছিল বলে জাতিসংঘের পরিদর্শকরা অবাধে ইরানে প্রবেশাধিকার পেয়েছেন।

তিনি বলেন, কিন্তু এসব পরিদর্শকের বেশিরভাগ ছিলেন গুপ্তচর যাদের অনেকে ধরা পড়েছেন। কাজেই এ ধরনের গুপ্তচরদের জন্য ইরান তার পরমাণু স্থাপনাগুলো উন্মুক্ত করে দিতে পারে না বলেই আমরা সম্পূরক প্রটোকল থেকে বেরিয়ে যাওয়ার দাবি তুলেছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

আইএইএ’র বেশিরভাগ পরিদর্শকই আমেরিকার গুপ্তচর: ইরান

আপডেট সময় ০৪:৩৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০