ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

‘সুবিধাবাদী জিন্দাবাদে বিশ্বাসী বলেই বিএনপি দুর্নীতিবাজদের প্রশ্রয় দেয়’

আকাশ জাতীয় ডেস্ক:   

সুবিধাবাদ জিন্দাবাদে বিশ্বাসী বলেই বিএনপি দুর্নীতিবাজদের দলে প্রশ্রয় দেয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির কোনো কৃতজ্ঞতা বোধ নেই।

আজ বুধবার সকালে চার লেনের দ্বিতীয় নয়ারহাট সেতু নির্মাণ কাজের উদ্বোধন শেষে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

মানুষ নাকি ভয়াবহ দুঃসময় অতিক্রম করছে- বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন অভিযোগ প্রসঙ্গে সেতুমন্ত্রী পাল্টা প্রশ্ন করে বলেন, করোনা, বন্যা, সুপারসাইক্লোন, আম্ফানের মতো প্রাকৃতিক দুর্যোগে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি কি ভূমিকা পালন করেছে, জাতি তা জানতে চায়?

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে গণমাধ্যম আর ফেসবুকে কথামালার বৃষ্টি ঝরিয়ে যাচ্ছেন।

মহামারির প্রভাবে গোটা বিশ্ব যখন টালমাটাল তখন জীবন- জীবিকার চাকা সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দূরদর্শিতা দেখিয়েছেন, তা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘অথচ জনগণের এই দুঃসময়ে বিএনপি কোনো ভূমিকা না রেখে শুধু বক্তৃতা-বিবৃতিতেই নিজেদের দায়িত্ব শেষ করেছে।’

‘সরকারের কোনো ভালো কাজ বিএনপি প্রশংসা না করে উল্টো অন্ধ সমালোচনা করে যাচ্ছে অবিরাম। তারা আসলে দেশের আরও দুঃসময় এবং জনগণের করুণ অবস্থাই প্রত্যাশা করেছিল। বিএনপি ভেবেছিল মানুষ না খেয়ে, চিকিৎসা না পেয়ে রাস্তায় মরে থাকবে, সৃষ্টিকর্তার অশেষ রহমতে এবং মানবিক নেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে সেই পরিস্থিতি হয়নি বলেই বিএনপি নেতাদের মনে কষ্ট ও জ্বালা ধরেছে। এই জন্যই তারা সরকারের বিরোধিতা করতে গিয়ে দেশ ও জনগণের বিরোধিতায় নেমেছে, আর জনগণ বিএনপির এসব বুঝতে পেরেছে বলেই তাদের কথায় আর সাড়া দেয় না।–যোগ করেন কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপির আন্দোলনের ডাক এখন আষাঢ়ের তর্জন গর্জনই সার।

বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে নাকি বন্দি করে রাখা হয়েছে- মির্জা ফখরুল সাহেবের এমন অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, জেনে শুনে ও বুঝে মিথ্যাচার করা তাদের স্বভাব।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার বেগম জিয়ার বিরুদ্ধে মামলা দেয়নি, সাজাও দেয়নি। মামলা করেছে তত্ত্বাবধায়ক সরকার আর সাজা দিয়েছে আদালত।

সেতুমন্ত্রী আরও বলেন, ‘শেখ হাসিনাই বেগম জিয়ার প্রতি সদয় হয়ে দুইবার সাজা স্থগিত করেছে। তারা এমন একটা দল যাদের ন্যূনতম কৃতজ্ঞতা বোধ নেই। বিএনপি দলগতভাবে হত্যা আর ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী বলেই তারা নিজ দলে অপরাধীদের লালন করে বলেও জানান তিনি।

সড়ক পরিবহনমন্ত্রী রাজধানীর সঙ্গে আশপাশের জেলাগুলো ঢাকা সড়ক জোনের অধীনে হওয়ায় এ জোন অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে বলেন, রাজধানীর সঙ্গে পুরো দেশের যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখা, সড়ক নিরাপত্তা বিধানসহ সংযুক্ত মহাসড়কগুলো পরিপাটি রাখা একটি চ্যালেঞ্জ।

কাদের বলেন, নবীনগর এলাকায় জাতীয় স্মৃতিসৌধের অবস্থান হওয়ায় এ মহাসড়কটির গুরুত্ব অনেক বেশি তাই এ সড়কটি রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্ন জরুরি। মন্ত্রী সংশ্লিষ্টদের এই সড়কাংশ পরিচ্ছন্ন রাখা ও যত্রতত্র ব্যানার ফেস্টুন যাতে কেউ না লাগাতে পারে সেদিকে নজর দিতেও নির্দেশ দেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এয়ারপোর্ট রোডসহ রাজধানী ঢাকায় প্রবেশ এবং বের হওয়ার সড়কসমূহের সৌন্দর্যবর্ধন,পরিচ্ছন্নতার ওপরও জোর দেন। তিনি স্বচ্ছতা ও গুণগতমান বজায় রেখে নয়ারহাট সেতুর কাজ এগিয়ে নিতে এবং নির্ধারিত সময়ে সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।

ভার্চুয়াল প্লাটফর্মে এ সময় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য বেনজির আহমেদ, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শাহরিয়ার আলম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন খান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যে মানব পাচারকারী চক্রের ২১ সদস্যের কারাদণ্ড

‘সুবিধাবাদী জিন্দাবাদে বিশ্বাসী বলেই বিএনপি দুর্নীতিবাজদের প্রশ্রয় দেয়’

আপডেট সময় ০৩:৫৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০