ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড:বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন

নমুনা আনতে চাঁদে নামল চীনের মহাকাশযান চ্যাঙ’ই-৫

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নুড়ি ও মাটি সংগ্রহ করতে চন্দ্রপৃষ্ঠে সফলভাবে অবতরণ করেছে চীনের মনুষ্যবিহীন মহাকাশযান চ্যাঙ’ই-৫। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে চীনের চ্যাঙ’ই-৫ নামক নভোযান চাঁদের বুকে সফলভাবে অবতরণ করে।

এর আগে, গত ২৪ নভেম্বর এটি চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

চাঁদের পৃষ্ঠ থেকে মোট দুই কেজি নমুনা সংগ্রহ করবে চ্যাঙ’ই-৫। এটি চাঁদ থেকে নুড়ি ও মাটি সংগ্রহ করবে, যা বিজ্ঞানীদের চাঁদের উৎস, গঠন ও সেখানকার আগ্নেয়গিরির অবস্থা সম্পর্কে জানতে সহায়তা করবে।

চাঁদের যে এলাকা থেকে নমুনা সংগ্রহ করা হবে তার নাম ‘ওশেনাস প্রসেলারারাম’। এর অর্থ ঝড়ের সমুদ্র। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে যে লাভা প্রবাহিত হয়, তা দিয়ে এই বিশাল সমতল এলাকা গঠিত। এখান থেকে আগে নমুনা সংগ্রহ করা হয়নি।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিসিটিভি বলছে, আগামী দুই দিনের মধ্যে চন্দ্রযানটি চাঁদ থেকে নমুনা সংগ্রহ শুরু করবে। সংগৃহীত চাঁদের নমুনা একটি ক্যাপসুলে ভরা হবে। চলতি মাসেই চীনের উত্তরাঞ্চলীয় ইনার মঙ্গোলিয়া অঞ্চলে চন্দ্রযানটি অবতরণের কথা রয়েছে।

এ অভিযানের মাধ্যমে চার দশক পর মাটি সংগ্রহের উদ্দেশ্যে ফের কোনো মহাকাশযান অবতরণ করল চাঁদে। ৪৪ বছর আগে লুনা-২৪ নামক অভিযানের মাধ্যমে সর্বশেষ চাঁদ থেকে ১৭০.১ গ্রাম নমুনা সংগ্রহ করেছিল সোভিয়েত ইউনিয়ন। তার আগে চাঁদের নমুনা সর্বপ্রথম পৃথিবীতে নিয়ে আসতে সক্ষম হয় যুক্তরাষ্ট্র। এবার এ তালিকায় তৃতীয় দেশ হিসেবে নাম তুলল চীন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত

নমুনা আনতে চাঁদে নামল চীনের মহাকাশযান চ্যাঙ’ই-৫

আপডেট সময় ০১:৫২:১৬ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০