ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

ধর্ম ব্যবসায়ীদের মাঠে নামিয়েছে কুচক্রীমহল: আমু

আকাশ জাতীয় ডেস্ক: 

দেশের অগ্রগতি ও উন্নয়ন বাধাগ্রস্ত করতে আবারো ধর্মব্যবসায়ীদের মাঠে নামিয়েছে স্বাধীনতাবিরোধী কুচক্রীমহল। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে একটি গোষ্ঠী বিরোধিতা করছে।

রাজনৈতিকভাবে যারা ব্যর্থ হয় তারাই যুগ যুগ ধরে ধর্মব্যবসায়ীদের ঢাল হিসেবে ব্যবহার করে। এবারো তাই করছে।

সোমবার (৩০ নভেম্বর) দেশের বিদ্যমান আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ১৪ দলের ভার্যু-্য়াল আলোচনাসভায় সভাপতির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু একথা বলেন।

তিনি বলেন, এদেশের মানুষ ধর্মপরায়ণ কিন্তু ধর্মান্ধ নয়। ধর্মান্ধরা দল কিংবা ব্যক্তির নয়, দেশ ও জাতির শত্রু। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানবিরোধীদের সম্পর্কে দেশের মানুষকে সজাগ থাকতে হবে।

সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ বলেন, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রার পথে যারা বাধা সৃষ্টি করবে তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার কিংবা আপস নয়, মৌলবাদ ও সাম্প্রদায়িক অপশক্তি মোকাবিলায় ঐক্যবদ্ধ প্রতিরোধের বিকল্প নেই।

জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, যারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি দিচ্ছে তাদের আইনের আওতায় আনতে হবে।

আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাসের সঞ্চালনায় এই আলোচনায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রহমান, জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, সাম্যবাদীদলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

ধর্ম ব্যবসায়ীদের মাঠে নামিয়েছে কুচক্রীমহল: আমু

আপডেট সময় ১১:২৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০