ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

দেশকে বিরোধী দলমুক্ত করতে চায় সরকার: ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক:  

মাগুরায় বিএনপি কার্যালয়ে হামলা, যুবদল নেতাকে কুপিয়ে আহত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকার তাদের ভয়াবহ দুঃশাসন আড়াল করার ঘৃণ্য অপকৌশলে মেতে উঠেছে। এর অংশ হিসেবে বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর ঘৃণ্য হামলা এবং খুন-জখমের নারকীয় বিভৎসতা চালিয়ে যাচ্ছে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে মাগুরা জেলা বিএনপি কার্যালয়ে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়েছে। ব্যাপক ভাঙচুর এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব কিশোরের বাসভবনে হামলাসহ পৌর যুবদল নেতা শান্তিকে কুপিয়ে মারাত্মক আহত করেছে। ’

তিনি বলেন, ‘অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, আওয়ামী লীগ খুন-জখম-সন্ত্রাসের মাধ্যমে দেশের মানুষকে ভীত-সন্ত্রস্ত রেখে আওয়ামী শাসনকে প্রলম্বিত করতে লাগাতার জঘন্য খেলায় মেতে উঠেছে। দেশের জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপিসহ বিরোধী দলগুলোর সব অধিকার হরণের মাধ্যমে অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে দেশকে বিরোধী দলমুক্ত করে আওয়ামী একচ্ছত্র শাসন দীর্ঘমেয়াদে ভোগ করতেই সন্ত্রাসীদের লেলিয়ে দেওয়া হয়েছে। ’

তিনি আরও বলেন, ‘শাসকগোষ্ঠীর প্রত্যক্ষ মদদ না থাকলে মাগুরা জেলা বিএনপি কার্যালয়ে হামলা ও যুবদল নেতাকে নির্মমভাবে কুপিয়ে আহত করার সাহস পেতো না সন্ত্রাসীরা। ধারাবাহিকভাবে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা এবং এর লাগাম টেনে ধরতে সরকারের অনিচ্ছাই সন্ত্রাসীদের অব্যাহত গতিতে সন্ত্রাস চালিয়ে যেতে উৎসাহিত করছে। ’

তিনি মাগুরার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি ও গুরুতর আহত পৌর যুবদল নেতা শান্তির আশু সুস্থতা কামনা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যে মানব পাচারকারী চক্রের ২১ সদস্যের কারাদণ্ড

দেশকে বিরোধী দলমুক্ত করতে চায় সরকার: ফখরুল

আপডেট সময় ০৪:৪০:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০