ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৮৮ রানে অলআউট ঢাকা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বৃহস্পতিবার দিনের দ্বিতীয় ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ১৬.২ ওভারে মাত্র ৮৮ রান করে অলআউট হয়ে গিয়েছে মুশফিকুর রহিমের দল বেক্সিমকো ঢাকা।

দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেছেন ওপেনার নাঈম শেখ। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান করেন আকবর আলী। ১২ রান করেছেন মুক্তার আলী। ১১ জন ব্যাটসম্যানের মধ্যে মাত্র তিনজন দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছেন।

চট্টগ্রামের বোলারদের মধ্যে নাহিদুল ইসলাম ১টি, শরিফুল ইসলাম ২টি, মোস্তাফিজুর রহমান ২টি, মোসাদ্দেক হোসেন ২টি, তাইজুল ইসলাম ২টি ও সৌম্য সরকার ১টি করে উইকেট শিকার করেছেন।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথম উইকেট হারায়। ৬ বলে ২ করে ফিরে যান তানজিদ। ওয়ানডাউনে নামা সাব্বির রহমান ১০ বল খেলে কোনো রান রান করতে পারেননি। অধিনায়ক মুশফিকুর রহিম চার নম্বরে নেমে প্রথম বলেই রিভার্স সুইপ করতে গিয়ে সৌম্যর হাতে ক্যাচ হন।

এরপর নাঈম শেখ ও আকবর আলী জুটি কিছুটা আশা জাগাচ্ছিল। কিন্তু নবম ওভারে মোসাদ্দেক হোসেন বোলিংয়ে এসে এই দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন। পরের ওভারে তাইজুলের বলে এলবিডব্লিউ হন আবু হায়দার রনি। পরের ব্যাটসম্যানরা আর কেউ হাল ধরতে পারেননি।

ঢাকার এটি দ্বিতীয় ম্যাচ। এর আগের ম্যাচে তারা মিনিস্টার গ্রুপ রাজশাহীর কাছে ২ রানে হেরেছিল। অন্যদিকে, টুর্নামেন্টে চট্টগ্রামের এটি প্রথম ম্যাচ।

সংক্ষিপ্ত স্কোর :

বেক্সিমকো ঢাকা: ৮৮ (১৬.২ ওভার)

(তানজিদ ২, নাঈম শেখ ৪০, সাব্বির ০, মুশফিক ০, আকবর ১৫, শাহাদাৎ ২, আবু হায়দার ০, মুক্তার ১২, নাসুম ৮, রুবেল ০, রানা ০*; নাহিদুল ১/১৩, শরিফুল ২/১০, মোস্তাফিজ ২/১৩, মোসাদ্দেক ২/৯, তাইজুল ২/৩২, সৌম্য ১/২)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

৮৮ রানে অলআউট ঢাকা

আপডেট সময় ০৮:৫৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০