ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেসির হ্যাটট্রিকে বিধ্বস্ত এস্পানিওল, আবারও হোঁচট রিয়ালের

অাকাশ স্পোর্টস ডেস্ক:

লা লিগার তৃতীয় রাউন্ডে বিপরীতধর্মী দিন কাটালো দুই চির-প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। নিজ নিজ ঘরের মাঠে খেলতে নেমে রিয়াল লেভান্তের বিপক্ষে কষ্টার্জিত ড্র নিয়ে মাঠ ছাড়লেও লিওনেল মেসির হ্যাটট্রিকে এস্পানিওলের বিপক্ষে ৫-০ গোলের বিশাল জয় তুলে নিয়েছে বার্সা।

কাতালান ডার্বিতে গতকালের হ্যাটট্রিকে ১৮টি গোল হয়ে গেল মেসির। এর ফলে আরনেস্তো ভালভার্দের অধীনে লা লিগায় খেলা প্রথম তিন ম্যাচেই শতভাগ জয় তুলে নিয়েছে কাতালান জায়ান্টরা।

ম্যাচের ২৫ মিনিটে ইভান রাকিটিচের বাড়ানো পাস থেকে গোল উৎসবের উদ্বোধন করেন মেসি। এরপর ম্যাচের ৩৫ ও ৬৭ মিনিটে জর্ডি আলবার সহায়তায় আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর। ম্যাচের ৮৭ মিনিটে স্কোরবোর্ডে নাম লেখান জেরার্ড পিকে। আর ৯০ মিনিটে এস্পানিওলের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন লুইস সুয়ারেজ।

দিনের অপর ম্যাচে ঘরের মাঠে পুচকে লেভান্তের বিপক্ষে হারতে বসেছিল রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ১২ মিনিটেই আইভি লোপেজের গোলে এগিয়ে যায় সফরকারী লেভান্তে। তবে ম্যাচের ৩৫ মিনিটে স্বাগতিক শিবিরে স্বস্তি ফিরিয়ে আনেন লুকাস ভাসকুয়েজ। বাকি সময়ে আর কোন গোল না হলে ১-১ সমতা নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে।

৩ ম্যাচে ৩ জয় নিয়ে ৯ পয়েন্ট নিয়ে রিয়ালের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে আছে বার্সা। ৩ ম্যাচে ২ ড্র ও ১ জয়ে রিয়ালের পয়েন্ট ৫।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মেসির হ্যাটট্রিকে বিধ্বস্ত এস্পানিওল, আবারও হোঁচট রিয়ালের

আপডেট সময় ০১:৫৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭