ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

‘সরকার করোনাকে বাণিজ্য হিসেবে নিয়ে লুটপাট করেছে’

আকাশ জাতীয় ডেস্ক:  

আওয়ামী লীগ সরকার করোনাকে বাণিজ্য হিসেবে নিয়ে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেন, তারা বলেছিল করোনার চেয়েও শক্তিশালী, তারা লুটপাট-দুর্নীতিতে শক্তিশালী।

সেলিমা রহমান বলেন, করোনার সময় জনগণের টাকা কীভাবে লুটপাট করে খেয়েছে, সব মানুষ জানে। বর্তমান সরকার করোনাকে বাণিজ্য হিসেবে নিয়ে জনগণের টাকা লুটেপুটে খেয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত করোনা প্রতিরোধে জনসচেতনতা ও স্বাস্থ্যসেবা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সেলিমা রহমান বলেন, আওয়ামী লীগ লুটেরাদের দল। মানুষ আজ অসহায়, তাদের কোনো অধিকার নেই। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। আজ দ্রব্যমূল্য আকাশচুম্বি। শেয়ারবাজার লুট করে খেয়েছে আওয়ামী লীগের লোকজন।

তিনি আরও বলেন, আজ সাধারণ মানুষ চিকিৎসা পায় না। এই করোনাকালে জিয়াউর রহমান ফাউন্ডেশন জনগণের সেবায় কাজ করছে। জনগণের উন্নয়নে কাজ করে গেছেন জিয়াউর রহমান। তার ফাউন্ডেশনও সংকটকালে জনগণের জন্য কাজ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিবুন্নবী খান সোহেল, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

‘সরকার করোনাকে বাণিজ্য হিসেবে নিয়ে লুটপাট করেছে’

আপডেট সময় ১১:৫১:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০