ঢাকা ০১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হলেন সিরাজুল মোস্তফা

আকাশ জাতীয় ডেস্ক:  

কাউন্সিলের ১১ মাস পর বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা। দলের ২১তম জাতীয় কাউন্সিলের পর থেকে পদটি এতোদিন ফাঁকা ছিল।

বুধবার ধর্ম বিষয়ক সম্পাদকের পদে অ্যাডভোকেট সিরাজুল মোস্তফার মনোনয়নের বিষয়টি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার রাত ১০টার দিকেআওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া মোবাইল করে অ্যাডভোকেট সিরাজুল মোস্তফাকে মনোনয়েন বিষয়টি জানান।

গত বছরের ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের কাউন্সিল অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন কাউন্সিলের নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন। পরে নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনা বাকিদের নাম ঘোষণা করেন।

ওই দিন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কয়েকটি সম্পাদক পদ ছাড়াও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যদের নাম ঘোষণা করা হয়নি। সম্পাদকমণ্ডলীর সদস্যদের মধ্যে অর্থ সম্পাদক, তথ্য ও গবেষণা সম্পাদক, ধর্ম বিষয়ক সম্পাদক, শিল্প ও বাণিজ্য সম্পাদক এবং শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদকের পদগুলো খালি ছিল। পরবর্তী সময়ে বাকি সম্পাদকের পদগুলো পূরণ হলেও এতোদিন ফাঁকা ছিল ধর্ম বিষয়ক সম্পাদকের পদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হলেন সিরাজুল মোস্তফা

আপডেট সময় ১২:০৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০