ঢাকা ১১:৪০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে : ক্রীড়া প্রতিমন্ত্রী স্ত্রীর জন্য কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল ২৪ বছর আগে স্বামীর অক্ষত লাশ জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না: সাদিক কায়েম গণতন্ত্রের পরিবর্তে ফ্যাসিবাদের পথে এগিয়েছে আওয়ামী লীগ : ইশরাক হোসেন মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে পাওয়া বস্তু বোমা নয়: ডিএমপি গণভোটের রায় বাস্তবায়নে চলমান আন্দোলন আরও জোরদার করা হবে: মামুনুল হক

পুরো দেশটাই লাইফ সাপোর্টে: গয়েশ্বর

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নাকি লাইফ সাপোর্টে আছে। আমি বলি, পুরো দেশটাই তো তারা লাইফ সাপোর্টে রেখেছেন।

এখন আলাদাভাবে কোনো ব্যক্তি, কোনো দল লাইফ সাপোর্টে আছে তা নির্ণয় করা কঠিন। কারণ দেশ টিকবে কিনা সেটা নিয়ে মানুষ দুশ্চিন্তায় আছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দল এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র বলেন, রক্ত দিয়ে অর্জিত বাংলাদেশ। সেই দেশ আজ জনগণের হাতে নেই। আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, দেশটা তো আপনার হাতে নেই। আপনি তো প্রধানমন্ত্রী নয়, আপনি তো পুতুল। আপনিতো নাচেন। আপনাকে কে নাচায় তা আপনি ভালো জানেন। সুতরাং গণভবনে আমরা পুতুল নাচ দেখছি। কে লাইফ সাপোর্টে আছে, সেটা যদি অনুধাবন করতে পারতেন তাহলে অনেক আগেই মন্ত্রিসভা ছেড়ে দিতেন।

তিনি বলেন, দলের অনেকে বলেন আগামী দিনের নেতা তারেক রহমান। আমি আপনাদের এ কথার সঙ্গে একমত নই। তারেক রহমান ইতোমধ্যেই তো আমাদের নেতা। তারেক রহমানের সম্ভাবনা কতটুকু তা নিয়ে আমরা যতটুকু গুরুত্বের সঙ্গে ভাবি। তার থেকে বেশি গুরুত্বের সঙ্গে ভাবেন আওয়ামী লীগ ও শেখ হাসিনা।

তিনি আরও বলেন, অনেকে বলেন তারেক রহমান বিদেশে থেকে কি করবে? আমি বলি, শেখ মুজিব জেলে ছিলেন, দেশ স্বাধীন হয় নাই? তারেক রহমান দেশের বাইরে থাকলে গণতন্ত্র উদ্ধার হবে না, এ চিন্তা আপনারা কোথায় পেলেন? তিনি তো দৃশ্যত বাইরে আছেন। কিন্তু প্রতিনিয়ত আপনার আমার অন্তরে আছেন, ভাবনায় আছেন, চিন্তায় আছেন, চেতনায় আছেন। প্রতিদিন, প্রতি মুহূর্তে তার সঙ্গে আমরা রাজনৈতিক আলোচনা করছি।

ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সভাপতি কাজী মো. আমির খসরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব আলম বাদলের সঞ্চালনায় দোয়া মাহফিলে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ও দফতরের চলতি দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন, দক্ষিণ শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি সুমন ভূঁইয়া প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু

পুরো দেশটাই লাইফ সাপোর্টে: গয়েশ্বর

আপডেট সময় ০৪:২৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০